উদ্দীপক
অনুভা এন্ড কোং-এর ২০২৪ সালের ১ জানুয়ারি নগদ তহবিল ৫০,০০০ টাকা ও ব্যাংক জমাতিরিক্ত ৭০,০০০ টাকা। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ:
জানু. ২ঃ ব্যাংকে জমা ১০,০০০ টাকা।
জানু. ৩ঃ রহিমের নিকট থেকে ১০% বাট্টায় পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।
জানু. ৯ঃ সাঈদের নিকট ৫% বাট্টায় ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করে নগদ ২০,০০০ টাকা পাওয়া গেল।
জানু. ১৫ঃ সাঈদের নিকট পাওনার পূর্ণনিষ্পত্তিতে ১০% বাট্টায় একটি চেক পাওয়া গেল।
জানু. ২২ঃ রহিমের নিকট দেনা ১০% বাট্টায় পরিশোধ করা হলো।
জানু. ২৫ঃ পণ্য উত্তোলন ২,০০০ টাকা।
জানু. ২৭ঃ ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করে একটি বিলে স্বীকৃতি পাওয়া গেল।
জানু. ৩১ঃ নগদ উদ্বৃত্ত ৫,০০০ টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা/ব্যাংক থেকে উত্তোলন করা হলো।