উদ্দীপক
আজমিরি মটর্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে, এ অগ্রদত্ত টাকার পরিমাণ ১,১০০ টাকা। ২০২৫ সালের মার্চ মাসের মোট খুচরা খরচের পরিমাণ ছিল ৯০০ টাকা। এপ্রিল মাসে প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত খুচরা খরচ সম্পর্কিত লেনদেনগুলো নিম্নরূপ-
এপ্রিল ১ঃ প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি।
এপ্রিল ৪ঃ কাগজ কালি ও আলপিন ক্রয় ৮০ টাকা।
এপ্রিল ৮ঃ ডাকটিকিট ও খাম ক্রয় ৬০ টাকা।
এপ্রিল ১২ঃ বৈদ্যুতিক বাল্ব ক্রয় ৫০ টাকা।
এপ্রিল ১৪ঃ যাতায়াত বাবদ খরচ ৬০ টাকা।
এপ্রিল ১৬ঃ ধারে পণ্য ক্রয় ১২০ টাকা।
এপ্রিল ১৮ঃ কুলি খরচ ২০ টাকা।
এপ্রিল ১৯ঃ চা ও বিস্কুট বাবদ খরচ ৫০ টাকা।
এপ্রিল ২৪ঃ নিয়নকে বকশিশ প্রদান ৫০ টাকা।
এপ্রিল ২৫ঃ বিনামূল্যে পণ্য বিতরণ ৬০ টাকা।
এপ্রিল ৩০ঃ একটি অফিস প্রিন্টার ক্রয় ৫০০ টাকা।