উদ্দীপক
২০১৪ সালের জুন মাসে মেসার্স লিমা এন্টারপ্রাইজ এর ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপঃ
২০১৪
জুন ১ নগদ তহবিল ৪০, ৫০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা।
'' ৬ পণ্য বিক্রয় নগদে ৩০,০০০ টাকা এবং বাকিতে ৪০,০০০ টাকা।
'' ৮ পণ্য ক্রয় নগদে ২৫,০০০ টাকা এবং বাকিতে ৩০,০০০ টাকা।
'' ১২ প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত অর্থের অর্ধেক পরিশোধ করা হল।
'' ২০ স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো ১০,০০০ টাকা।
'' ২৫ ব্যাংক কর্তৃক ২৮,০০০ টাকার একটি প্রাপ্য নোট আদায় এবং ১০,০০০ টাকার একটি প্রদেয় দোট পরিশোধ হল।
'' ২৭ আয়শার নিকট হতে ২০,০০০ টাকা মূল্যের পণ্য ১০% বাট্টায় ক্রয় করা হল।
'' ৩০ ব্যাংক কর্তৃক মজুরীকৃত সুদ ২,০০০ টাকা।
'' ৩০ ব্যাংক উদ্বৃত্ত ৪,০০০ টাকা রেখে অবশিষ্ট টাকা অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো।