শিউলি ও স্বপ্নার গর্ভকালীন জটিলতা এবং তা প্রতিরোধে করণীয় বিষয়গুলো বিশ্লেষণ কর।
উত্তর: শিউলি ও স্বপ্নার গর্ভকালীন জটিলতাগুলো মূলত তাদের বয়সজনিত ঝুঁকির ফল এবং তা প্রতিরোধে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি। মূলত ১৮ বছরের কম বা ৩৫ বছরের বেশি বয়সে গর্ভধারণ করলে প্রসব জটিলতার ঝুঁকি বেড়ে যায়। উদ্দীপকে শিউলির বয়স ৩৬ বছর। ৩৫ বছর বা তার বেশি বয়সে গর্ভধারণকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ঝুঁকিপূর্ণ গর্ভধারণ হিসেবে বিবেচনা করা হয়। আবার স্বপ্নার বয়স ৪০ বছর, যা অধিক ঝুঁকিপূর্ণ। এই বয়সে গর্ভধারণের ফলে গর্ভপাত, প্রি-এক্ল্যাম্পসিয়া এবং গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটির মতো জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। শিউলি ও স্বপ্নার গর্ভকালীন জটিলতা প্রতিরোধে করণীয় বিষয়সমূহ হলো- ১. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের নিয়মিত একজন অভিজ্ঞ' চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা জরুরি। তাদের শারীরিক অবস্থা, পুষ্টির চাহিদা এবং ভ্রূণের সুস্থতা যাচাই করার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো আবশ্যক। ২. সুষম খাদ্য ও বিশ্রাম: গর্ভকালীন সময়ে অতিরিক্ত পুষ্টি প্রয়োজন হয়। তাই তাদের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং মানসিক চাপ থেকে দূরে থাকা উচিত। ৩. অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা: মায়ের বয়স ৩৫ বছরের বেশি হলে ভূণের স্নায়বিক ত্রুটিজনিত প্রতিবন্ধিতার আশঙ্কা থাকে। তাই অ্যামনিওসেন্টেসিসের মতো বিশেষ পরীক্ষা করানো প্রয়োজন হতে পারে। ৪. পরিষ্কার-পরিচ্ছন্নতা: গর্ভাবস্থায় মায়ের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি, যা মা ও শিশু উভয়ের জন্যই বিপজ্জনক। এই প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হলে শিউলি ও স্বপ্নার গর্ভকালীন জটিলতা মোকাবিলা করে তাদের এবং গর্ভস্থ শিশুর সুস্থতা নিশ্চিত করা সম্ভব হবে।
HSC Home Science 2nd Paper Chapter 3 : গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 3 : গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব · সৃজনশীল
শিউলি ও স্বপ্নার গর্ভকালীন জটিলতা এবং তা প্রতিরোধে করণীয় বিষয়গুলো ব…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর