রূপা ধাত্রীদের যে ধারণা দেন তা ব্যাখ্যা করো।
উত্তর: রূপা গ্রামের কিছু ধাত্রীকে প্রসব জটিলতার লক্ষণ সম্পর্কে ধারণা দেন। সাধারণত প্রসবকালীন সময়ের সমস্যাকে প্রসব জটিলতা বলে। যে সব কারণে গর্ভবর্তী মায়ের প্রসব জটিলতা, দেখা দেয় সেগুলো সম্পর্কে ধাত্রীরা রূপার কাছ থেকে ধারণা পায়। যথা- i. গর্ভবতী মায়ের বয়স ১৮ বছরের কম বা ৩৫ বছরের বেশি হওয়া; ii. মায়ের উচ্চতা ৪′/১০" এর কম থাকা; iii. দুই সন্তানের মধ্যে ব্যবধান ২ বছরের কম হওয়া; iv. বিবাহের অনেক বছর পর সন্তান গ্রহণ; v. প্রথম সন্তান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হওয়া; vi. পূর্বে মৃত সন্তান প্রসব করা; vii. জরায়ুর মধ্যে প্লাসেন্টা বা গর্ভফুলের অংশ থেকে যাওয়া; viii. পা বা সমস্ত শরীর ফুলে যাওয়া; ix. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসকষ্ট, রক্তস্বল্পতা থাকা; x. খিঁচুনিসহ বারবার অজ্ঞান হওয়া; xi. গর্ভে যমজ সন্তান থাকা; xii. ভূণের অস্বাভাবিক অবস্থান; xiii. প্লাসেন্টা নিচের দিকে থাকা; xiv. মায়ের অতিরিক্ত বা স্বল্প ওজন থাকা;
HSC Home Science 2nd Paper Chapter 3 : গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 3 : গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব · সৃজনশীল
রূপা ধাত্রীদের যে ধারণা দেন তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর