উদ্দীপকে উল্লিখিত ডালিয়ার স্বাস্থ্যপরীক্ষা সম্পর্কে আলোচনা করো।
উত্তর: গর্ভধারণ নিশ্চিত হলে গর্ভবতীমাকে মাসে একবার চিকিৎসকের কাছে যেতে হবে। সাত মাস থেকে মাসে দুইবার এবং নয় মাস থেকে প্রসবকাল পর্যন্ত প্রতি সপ্তাহে একবার চিকিৎসকের কাছে যেতে হবে প্রথম তিনমাসে রুনাকে নিম্নলিখিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে— রক্তপরীক্ষা : রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, হেপাটাইটিস ভাইরাস, যৌনরোগ ইত্যাদি জানার জন্য সালেহাকে রক্তপরীক্ষা করতে হবে। আল্ট্রাসনোগ্রাম : ভ্রূণের সুস্থতা, সংখ্যা, ওজন, বয়স এবং অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ পরীক্ষার জন্য সালেহাকে আল্ট্রাসনোগ্রাম করতে হবে। সংক্রামক রোগের পরীক্ষা : রুবেলা, সিফিলিস, ম্যালেরিয়া এবং ধনুষ্টংকার রোগ ভ্রূণের ক্ষতিসাধন করে। তাই সালেহাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এছাড়া রুমাকে রক্তচাপ, রক্তস্বল্পতা ও ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে তার বয়স যদি ৩৫ বছরের বেশি হয় অথবা ভ্রূণের স্নায়বিক ত্রুটিজনিত প্রতিবন্ধিতার আশঙ্কা থাকে তাহলে তার Amniocentesis পরীক্ষা করাতে হবে। এটি হলো জরায়ুতে বিদ্যমান পানির পরীক্ষা যার মাধ্যমে ভ্রূণের ডাউন্স সিন্ড্রোম, স্পাইনা বিফিডা ইত্যাদি রোগ শনাক্ত করা যায়।
HSC Home Science 2nd Paper Chapter 3 : গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 3 : গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ডালিয়ার স্বাস্থ্যপরীক্ষা সম্পর্কে আলোচনা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর