সোনিয়াকে কেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে? ব্যাখ্যা করো।
উত্তর: সোনিয়া গর্ভবর্তী হওয়ায় তাকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। গর্ভাবস্থায় কোনো জটিলতা ধরা পড়লে তা সময়মতো চিকিৎসা করা হলে মা ও শিশু উভয়ই সুস্থ ও স্বাভাবিক থাকতে পারে। গর্ভধারণ থেকে শুরু করে জন্মগ্রহণ পর্যন্ত ভূণ মাতৃগর্ভে অবস্থান করে। এ সময় তার হাত, চোখ, নাক, মুখ এমনকি শরীরের ভেতরের সকল অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয়। তার এ বৃদ্ধির জন্য সে মায়ের খাদ্যের ওপর নির্ভর করে। তার মস্তিষ্কের বৃদ্ধিও এ সময় হয়ে থাকে। সোনিয়া যেসব খাবার খাবে গর্ভফুল বা Placenta এর মাধ্যমে তা ভ্রূণের দেহে পুষ্টি যোগাবে। সোনিয়া অসুস্থ হলেও তা ভূণের ওপর ভাব ফেলতে পারে। তিনি যদি মানসিকভাবে উদ্বিগ্ন থাকেন বা নিজের যত্ন না নেন তাহলে তার ও গর্ভস্থ ভূণের জন্য এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই চিকিৎসক সোনিয়াকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে বলেন।
HSC Home Science 2nd Paper Chapter 3 : গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 3 : গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব · সৃজনশীল
সোনিয়াকে কেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর