উদ্দীপকে পরিবারের ওপর কীসের প্রভাব প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জাউদ্দীপকে পরিবারের ওপর সমাজ পরিবর্তনের প্রভাব প্রতিফলিত হয়েছে। পরিবার হলো সমাজের প্রাচীনতম ও মৌলিক প্রতিষ্ঠান। এটি থেকেই সমাজের উৎপত্তি। সমাজ তার আচার-আচরণ, ব্যবহার, রীতিনীতি দ্বারা পরিবারকে নিয়ন্ত্রণ করে। সমাজের পরিবর্তনের সাথে সাথে এর কাঠামো পরিবর্তিত হচ্ছে। মাহাদি চাকরির সুবিধার জন্য তার স্ত্রীকে নিয়ে ঢাকায় একক পরিবার গঠন করেছে। তার ছোট ভাই মনির নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। শিল্পায়ন, নগরায়ণ ও যান্ত্রিক সভ্যতার অগ্রগতির কারণে বর্তমানে সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। যার ফলে মাহাদি ও মনির একক পরিবার গঠন করেছে। আধুনিক যুগে বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রীর নিজস্ব পছন্দের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এছাড়া শিক্ষা ও শিল্পের প্রসারে মেয়েরাও কর্মসংস্থানের সাথে যুক্ত হচ্ছে। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধের পরিমাণ বাড়ছে। যার প্রতিফলন আমরা দেখতে পাই মনির ও তার স্ত্রীর মধ্যে।
HSC Home Science 2nd Paper Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো · সৃজনশীল
উদ্দীপকে পরিবারের ওপর কীসের প্রভাব প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর