পরিবার সমাজেরই অংশ—বুঝিয়ে লেখো।
উত্তর: পরিবার হচ্ছে সমাজের মৌলিক ও ক্ষুদ্রতম সংগঠন। পরিবার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। দাম্পত্য জীবনের আকর্ষণ, সন্তান জন্মদান ও প্রতিপালন, নিরাপত্তা, সমাজবদ্ধ জীবনের সহজাত প্রবৃত্তি মানুষকে পরিবার গঠনে অনুপ্রাণিত করে। সমাজ গঠিত হয় অনেকগুলো পরিবারের সমন্বয়ে। মানুষের পারস্পরিক সম্পর্কের সমষ্টিই হলো সমাজ। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বসবাস করে মানুষ যখন কোনো সংগঠন গড়ে তোলে এবং তার আচরণবিধি মেনে চলে তখনই সমাজের সৃষ্টি হয়। তাই বলা যায়, পরিবার সমাজেরই একটি অংশ।
HSC Home Science 2nd Paper Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 1 : বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো · সৃজনশীল
পরিবার সমাজেরই অংশ—বুঝিয়ে লেখো।
উত্তর