উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে কেন জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বেসরকারি সংস্থা 'ক' দ্বারা ব্র্যাককে বোঝানো হয়েছে। এটিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত বৃহত্তম আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলা যায়। BRAC (Bangladesh Rural Advancement Committee) বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পর যুদ্ধবিধ্বস্ত দেশে নিঃস্ব মানুষের জন্য জরুরি ও তাৎক্ষণিক সাহায্য এবং পুনর্বাসনের লক্ষো ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে বেসরকারি সংস্থা BRAC-এর জন্ম হয়। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার জন্য ব্র্যাক পল্লি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। মূলত ভূমিহীন নারী-পুরুষ, প্রান্তিক চাষি, মৎসজীবী, তাঁতি ও অন্যান্য শ্রমজীবী মানুষ ব্র্যাকের টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল। সংস্থাটি বর্তমানে বাংলাদেশের ভূখন্ডের বাইরেও পৃথিবীর ১৫টি দেশে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্থানীয় মানবসম্পদ ও সম্পদের ব্যবহার করে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়নের পদ্ধতি অনুসরণ করে ব্র্যাক। ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, এলাকাভিত্তিক (Community) উন্নয়নের মাধ্যমে সর্বাধিক জনসমষ্টিকে উন্নয়নের আওতায় আনাই এর উদ্দেশ্য। এর কার্যক্রমের আওতায় রয়েছে এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, আফ্রিকার দক্ষিণ সুদান, উগান্ডা, তানজানিয়া, সিয়েরা লিওন ও নাইজেরিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলের হাইতি। অর্থাৎ সংস্থাটির দেশের বাইরে বিদেশে ১৫টি দেশেও উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে। তাই ব্র্যাককে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলা যায়।
HSC Social Work 1st Paper Chapter 6: সমাজকর্মের পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 6: সমাজকর্মের পদ্ধতি · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে কেন জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলা যায়?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
