উদ্দীপকে 'ক' দেশের রিপোর্টটির সাথে ঐতিহাসিক কোন রিপোর্টের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দেশের রিপোর্টটি ঐতিহাসিক বিভারিজ রিপোর্ট নামে খ্যাত। নিচে এটি ব্যাখা করা হলো: প্রচলিত সমাজসেবার সংস্কার সাধনের মাধ্যমে একটি বাস্তবমুখী নতুন ধারা চালুর জন্য ১৯৪১ সালে ইংল্যান্ডের তৎকালীন লেবার পার্টির পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রীনউড পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী স্যার উইলিয়াম বিভারিজ এর নেতৃত্বে সামাজিক বীমা এবং সংশ্লিষ্ট সেবা সম্পর্কিত আন্তঃ বিভাগীয় কমিটি গঠন করা হয়।ব্রিটিশ সমাজসেবা পদ্ধতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সুপারিশ পেশের দায়িত্ব প্রদান করা হয়। এটিই সমাজসেবার ইতিহাসে বিভারিজ রিপোর্ট হিসেবে খ্যাত। উদ্দীপকে আমরা লক্ষ্য করি যে, “ক” দেশের সমাজসেবা কর্মসূচির সংস্কার সাধনের জন্য সিহাবউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি পাঁচটি বিষয়কে সামাজিক অগ্রগতির প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করে। এসব সমস্যা থেকে মুক্তির জন্য পাঁচটি সুপারিশও পেশ করে। যা কিনা "ঐতিহাসিক বিভারিজ রিপোর্টের সাথেই মিলে যায়।
HSC Social Work 1st Paper Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 2: সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দেশের রিপোর্টটির সাথে ঐতিহাসিক কোন রিপোর্টের মিল রয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর