উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের সাফল্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের বেশ কিছু উন্নত জাতের ধান আবিষ্কার এবং কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করার দিকটি উল্লেখ করা হয়েছে। নিচে বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠানের সাফল্য বিশ্লেষণ করা হলো- আমাদের দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আবার আমাদের প্রধান খাদ্য হলো ভাত যা আমরা ধান থেকে পাই। তাই ধানের চাহিদা দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশের আবাদি জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে উন্নত জাতের উচ্চফলনশীল ধানের প্রয়োজন যা অল্প জমিতে বেশি ফলন দিবে। ব্রি এ পর্যন্ত ১০৬টি জাতের ধান উদ্ভাবন করেছে। ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাতের ফলন হেক্টর প্রতি প্রায় ৫ - ১০ টন। এসব জাত তিন মৌসুমেই চাষ করা যায়। ফলে এ সকল ব্রি উদ্ভাবিত নতুন উন্নত উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকরা অল্প জমিতে অল্প সময়ে অধিক ধান উৎপাদন করতে পারবে। এছাড়াও ব্রি উদ্ভাবিত এসব জাত সুগন্ধময়, প্রোটিন ও জিঙ্কসমৃদ্ধ, লবণাক্ত ও খরাসহিষ্ণু। এসব ধান চাষ করে বাড়তি জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করাও সম্ভব হবে। তাই উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের সাফল্য প্রশংসার দাবীদার।
HSC Agriculture 1st Paper Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের সাফল্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

