রহমান মিয়া উল্লিখিত সার ব্যবস্থাপনা গ্রহণ করে কী কী সুফল পেতে পারেন বলে ভূমি মনে কর?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সার ব্যবস্থাপনা বলতে 'সুষম মাত্রায় সার প্রয়োগ' ব্যবস্থাপনাকে বুঝানো হয়েছে। জমিতে অতিরিক্ত বা অসম সার প্রয়োগ না করে মাটির চাহিদানুযায়ী যে সার যতটা দরকার ঠিক ততটাই ব্যবহার করাকে সুষম মাত্রায় সার প্রয়োগ বুঝায়। রহমান মিয়া বোরো ধানের জমিতে সুষম সার ব্যবস্থাপনা গ্রহণে যেসব সুফল পেতে পারেন তা নিচে উল্লেখ করা হলো- ১. ফসলের ফলন ও গুণগতমান বৃদ্ধি পাবে । ২. মাটির উর্বরতা সংরক্ষিত হবে। ৩. মাটিতে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ দূর হবে। ৪. মাটির ভৌত ও রাসায়নিক গুণাগুণ এবং মাটিস্থ উপকারী জীবাণুর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে । ৫. সার পরিমাণে কম লাগে, তাই জমির উৎপাদন খরচ কমবে।
HSC Agriculture 1st Paper Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
রহমান মিয়া উল্লিখিত সার ব্যবস্থাপনা গ্রহণ করে কী কী সুফল পেতে পারে…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

