শেয়ারFacebookWhatsApp

জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটির নাম কী ? প্রতিষ্ঠানটি কৃষকদেরকে কী ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ? ব্যাখ্যা কর।

উত্তর: জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) শুধু ধান নিয়ে উচ্চতর গবেষণা করে এবং ধান চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান প্ৰদান করে। এ প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১০২টি ধানের জাত উদ্ভাবন করে সবুজ বিপ্লব ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়াও ধানের রোগবালাই দমন, ধানের সার ব্যবস্থাপনা, ধানের উন্নত ও সহজ চাষাবাদ কৌশল উদ্ভাবন করে তা কৃষক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, ধানের উন্নয়নমূলক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ধান বিষয়ক পুস্তিকা, ম্যানুয়াল, লিফলেট, জার্নাল ইত্যাদি প্রকাশ করে প্রতিষ্ঠানটি কৃষকদেরকে কৃষি তথ্য সেবা দিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি ধানের জমিতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ও নির্দেশনা প্রণয়ন করে । এছাড়াও এ প্রতিষ্ঠান আধুনিক কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন ও উন্নয়ন এবং শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের সহায়তা করছে। অতএব বলা যায় যে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষকদেরকে কৃষিবিষয়ক বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

HSC Agriculture 1st Paper Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 1st Paper · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল

জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটির নাম কী ? প্রতিষ্ঠানটি কৃষক…

উদ্দীপক

জুয়েল ও কাদের দুই বন্ধু। লেখাপড়া শেষ করে গবেষণা প্রতিষ্ঠান দেখার উদ্দেশ্যে গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তারা সেখানে গিয়ে জানতে পারেন যে, প্রতিষ্ঠানটি কেবলমাত্র ধান নিয়ে গবেষণা করে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি বাষট্টি রকমের ধানের জাত উদ্ভাবন করেছে। যার অধিকাংশই উচ্চফলনশীল। এছাড়া প্রোটিন ও জিঙ্ক সমৃদ্ধ ধানের জাতও উদ্ভাবন করেছে। এভাবে প্রতিষ্ঠানটি কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। জুয়েল ও কাদের মনে করে ষোল কোটি মানুষের এ দেশে খাদ্য চাহিদা পূরণ করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Rajshahi · 2018

উত্তর

কৃষি তথ্য হলো কৃষি উৎপাদন, নতুন কলাকৌশল বা প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান ।

উত্তর

প্রথমবার আখ কাটার পর আখের গোড়া থেকে পুনরায় কুশি বের হওয়ার সুযোগ দিয়ে আখ চাষ করে আখ উৎপাদনকে মুড়ি আখ বা রেটুন চাষ বলে। রেটুন চাষ যেহেতু প্রথমবার আখ কাটার পর ঐ আখের গোড়া থেকে চাষ করা হয় সেক্ষেত্রে জমি চাষ ও বীজ বপনের প্রয়োজন হয় না। ফলে রেটুন চাষে জমি চাষ ও বীজ বপনের খরচ কমে যায়। এছাড়া মুড়ি আখে আগাম পরিপক্বতা আসে এবং চিনি ও গুড় আহরণও বেশি। এসব কারণে রেটুন ফসল চাষ লাভজনক ।

উত্তর

জুয়েল ও কাদেরের ঘুরে দেখা প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) শুধু ধান নিয়ে উচ্চতর গবেষণা করে এবং ধান চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান প্ৰদান করে। এ প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১০২টি ধানের জাত উদ্ভাবন করে সবুজ বিপ্লব ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়াও ধানের রোগবালাই দমন, ধানের সার ব্যবস্থাপনা, ধানের উন্নত ও সহজ চাষাবাদ কৌশল উদ্ভাবন করে তা কৃষক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, ধানের উন্নয়নমূলক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ধান বিষয়ক পুস্তিকা, ম্যানুয়াল, লিফলেট, জার্নাল ইত্যাদি প্রকাশ করে প্রতিষ্ঠানটি কৃষকদেরকে কৃষি তথ্য সেবা দিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি ধানের জমিতে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ও নির্দেশনা প্রণয়ন করে । এছাড়াও এ প্রতিষ্ঠান আধুনিক কৃষি যন্ত্রপাতির উদ্ভাবন ও উন্নয়ন এবং শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের সহায়তা করছে। অতএব বলা যায় যে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষকদেরকে কৃষিবিষয়ক বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

উত্তর

উদ্দীপকে জুয়েল ও কাদেরের দেখা গবেষণা প্রতিষ্ঠানটি অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর প্রধান কাজ হলো ধানের উন্নত নতুন জাত উদ্ভাবন করা। যার মাধ্যমে এ প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে । আমাদের দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আবার আমাদের প্রধান খাদ্য হলো ভাত যা আমরা ধান থেকে পাই। তাই ধানের চাহিদা দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশের আবাদি জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে ফলে উন্নত জাতের উচ্চফলনশীল ধানের প্রয়োজন যা অল্প জমিতে বেশি ফলন দিবে। ব্রি এ পর্যন্ত ৯০টি জাতের ধান উদ্ভাবন করেছে । এর মাঝে উফশী ৮৫টি এবং হাইব্রিড জাত ৫টি। ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাতের ফলন হেক্টর প্রতি প্রায় ৫ – ১০ টন। এসব জাত তিন মৌসুমেই চাষ করা যায়। ফলে এ সকল ব্রি উদ্ভাবিত নতুন উন্নত উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকরা অল্প জমিতে অল্প সময়ে অধিক ধান উৎপাদন করতে পারবে। এছাড়াও ব্রি উদ্ভাবিত এসব জাত সুগন্ধময়, প্রোটিন ও জিঙ্কসমৃদ্ধ, লবণাক্ত ও খরাসহিষ্ণু। এসব ধান চাষ করে বাড়তি জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করাও সম্ভব হবে। পরিশেষে উপর্যুক্ত আলোচনা থেকে একথা বলা যায় যে, ব্রি অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন, উন্নত ও উচ্চফলনশীল এবং খাদ্য উপাদান সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতে দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য অবদান রাখবে বা প্রভাব ফেলবে ।
HSCAgriculture 1st PaperChapter 1 : বাংলাদেশের কৃষি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জামান সাহেব আমন মৌসুমে ধান চাষ করে কম লাভ হওয়ায় উপজেলা কৃষি অফিসারের নিকট যান। কৃষি অফিসার কৃষির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈর সার প্রয়োগ করে সবজি চাষ করতে বলেন। তিনি সময়মতো সেচ এবং বালাইনাশকও প্রয়োগ করতে বলেন। এতে উৎপাদন খরচ বাড়লেও জামান সাহেব পূর্বের তুলনায় বেশি লাভবান হন ।

Jessore · 2017

ক
BARI এর পূর্ণরূপ কী ?
খ
অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন ? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
ঘ
জামান সাহেবের লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন ? ব্যাখ্যা কর।

অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন ? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.BARI এর পূর্ণরূপ কী ?

BARI এর পূর্ণরূপ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Dhaka · 2017

ক
কৃষিশিক্ষা কী ?
খ
কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কী কাজে লাগে, ব্যাখ্যা কর ।
গ
চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি কোন জাতীয় ফসল ? ব্যাখ্যা কর।
ঘ
উদ্ভিদটি চাষ করা কী লাভজনক ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কী কাজে লাগে, ব্যাখ্যা কর ।

কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কী কাজে লাগে, ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কৃষিশিক্ষা কী ?

কৃষিশিক্ষা কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Dhaka · 2018

ক
মাঠ ফসল কী ?
খ
সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ ?
গ
উদ্দীপকের চিত্র-২ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তিতে কীভাবে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা কর।
ঘ
চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি কৃষি উন্নয়নে অধিকতর উপযোগী ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ ?

সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাঠ ফসল কী ?

মাঠ ফসল কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জামান সাহেবের লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়উদ্দীপকে উল্লিখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন ? ব্যাখ্যা কর।BARI এর পূর্ণরূপ কী ?উদ্ভিদটি চাষ করা কী লাভজনক ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি কোন জাতীয় ফসল ? ব্যাখ্যা কর।কৃষি তথ্য সেবায় মোবাইল ফোন কী কাজে লাগে, ব্যাখ্যা কর ।কৃষিশিক্ষা কী ?চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি কৃষি উন্নয়নে অধিকতর উপযোগী ? তোমার উত্তরের সপকউদ্দীপকের চিত্র-২ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তিতে কীভাবে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা কসামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ ?মাঠ ফসল কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।