কৃষি তথ্য প্রাপ্তিতে উল্লেখিত মাধ্যমটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মাধ্যমটি হলো ইন্টারনেট। কৃষি তথ্য প্রাপ্তিতে ইন্টারনেটের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত হচ্ছে কৃষি। তাই কৃষকদের কাছে সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইন্টারনেট কৃষি তথ্যের একটি বিশাল ভাণ্ডার হিসেবে কাজ করে। কৃষকরা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত কৃষি ফসলের উৎপাদন প্রযুক্তি, ব্যবহার কৌশল, ফসলে রোগবালাই ও পোকামাকড় দমন পদ্ধতি, সেচের পানি, সার এবং বীজের প্রয়োজনীয়তা, গবাদিপশু পালন, মাছ চাষসহ কৃষি সম্পর্কিত নানা তথ্য পেতে পারেন। এছাড়াও এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি বিষয়ক তথ্য-উপাত্ত, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং গবেষণালব্ধ ফলাফল সম্পর্কে সহজে জানা যায়। পাশাপাশি কৃষি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে প্রতিষ্ঠানভিত্তিক ও বিষয়ভিত্তিক কৃষি তথ্য, প্রশিক্ষণ কার্যক্রম এবং নতুন প্রযুক্তির বিস্তারিত বিবরণ পাওয়া যায়, যা কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্টারনেটের মাধ্যমে অল্প সময়ে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি ব্যবস্থার সাথে পরিচিত হওয়া সম্ভব হয় এবং বিভিন্ন ধরনের কৃষি সমস্যার সম্ভাব্য সমাধান সহজেই খুঁজে নেওয়া যায়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, কৃষি তথ্য প্রাপ্তিতে ইন্টারনেট কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Agriculture 1st Paper Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
কৃষি তথ্য প্রাপ্তিতে উল্লেখিত মাধ্যমটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

