বাংলাদেশের জন্য মাঠ ফসল গুরুত্বপূর্ণ কেন?- ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের মোট আবাদি জমির প্রায় ৭০ ভাগ জমিতে মাঠ ফসল চাষ করা হয়। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত আসে ধান থেকে যা একটি মাঠ ফসল। এছাড়া ভুট্টা, গম থেকে বিভিন্ন খাদ্য যেমন- আটা, বিস্কুট, পাউরুটি ইত্যাদি তৈরি করা হয়। আমাদের প্রোটিনের চাহিদা মেটাতে ডাল জাতীয় মাঠ ফসল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়া আঁশ জাতীয় ফসল যেমন- পাট থেকে উৎপন্ন দ্রব্য থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। আর এদেশের আবহাওয়া মাঠ ফসল চাষের জন্য খুবই উপযোগী। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠ ফসল খুবই গুরুত্বপূর্ণ।
HSC Agriculture 1st Paper Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
বাংলাদেশের জন্য মাঠ ফসল গুরুত্বপূর্ণ কেন?- ব্যাখ্যা করো।
উত্তর

