কৃষি প্রযুক্তি বিস্তারে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির ভূমিকা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি হলো কৃষি তথ্য সার্ভিস। নিচে প্রতিষ্ঠানটির ভূমিকা বর্ণনা করা হলো-কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষি তথ্য সার্ভিস বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা কৃষিশিক্ষা প্রথম পত্র করে। এটির মাধ্যমে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক হালনাগাদ তথ্য কৃষক ও মাঠপর্যায়ের কর্মীদের কাছে সহজ ও দ্রুত পৌছে দেওয়া হচ্ছে। কমিউনিটি রুরাল রেডিও, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠানসমূহের মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ-পোকা দমন কৌশল, আবহাওয়া বার্তা এবং সফলতার অভিজ্ঞতা সম্প্রচার করা হয়, যা কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করে। মোবাইলভিত্তিক কৃষি তথ্য সেবার আওতায় এসএমএস সেবা ও কৃষি কল সেন্টারের মাধ্যমে কৃষকরা সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে তাৎক্ষণিক পরামর্শ গ্রহণ করতে পারেন। অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেমের মাধ্যমে মৃত্তিকা উর্বরতার তথ্য বিশ্লেষণ করে সঠিক মাত্রায় সার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে ই-কৃষি কার্যক্রমের অংশ হিসেবে কৃষি তথ্য ও "যোগাযোগ কেন্দ্র (AICC), আইসিটি ল্যাব ও কৃষি ইনফরমেশন কিয়স্ক স্থাপন করা হয়েছে, যেখানে ইন্টারনেট ও মাল্টিমিডিয়ার সাহায্যে কৃষি বিষয়ক তথ্য সরবরাহ করা হয়। এছাড়া কৃষি ভিডিও চিত্র প্রদর্শন ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আধুনিক প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণ করা হয়।
HSC Agriculture 1st Paper Chapter 1 : বাংলাদেশের কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 1 : বাংলাদেশের কৃষি · সৃজনশীল
কৃষি প্রযুক্তি বিস্তারে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির ভূমিকা বর্ণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

