মাঠ ফসলের বৈশিষ্ট্য কোনটি?
ক. প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়া হয়
খ. জমির সমস্ত ফসল ধাপে ধাপে পরিপক্ব ও সংগ্রহ করতে হয়
গ. মৌসুমের শুরুতে দাম কম থাকে পরবর্তীতে দাম বাড়ে
ঘ. তুলনামূলকভাবে বেশি যত্নের প্রয়োজন হয়
উত্তর: মৌসুমের শুরুতে দাম কম থাকে পরবর্তীতে দাম বাড়ে
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) মৌসুমের শুরুতে দাম কম থাকে পরবর্তীতে দাম বাড়ে তথ্য-ব্যাখ্যা : মাঠ ফসল একবর্ষজীবী ফসল। মাঠের সমস্ত ফসলকে একত্রে বা সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়। এসব ফসলের উৎপাদন খরচ ও উৎপাদনে ঝুঁকি বেশি। একসাথে অনেক ফসল কাটা হয় বলে মৌসুমের শুরুতে দাম কম থাকে, পরবর্তীতে দাম বাড়ে। এসব ফসল মাড়াই-ঝাড়াই ও শুকিয়ে ব্যবহার করা যায়।
HSC Agriculture 1st Paper Chapter 1 : বাংলাদেশের কৃষি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 1 : বাংলাদেশের কৃষি · MCQ


