শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তুমি কোন সুফিকে বড়পীর বলে আখ্যায়িত করবে? সুফি দুজনকে চিহ্নিতপূর্বক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে বড়পীর বলে আখ্যায়িত করা হয়েছে হযরত আব্দুল কাদের জিলানি (র.)-কে। তিনি সুলতানুল আওলিয়া, তাপসকুলের শিরোমণি তথা বড়পীর হিসেবে পরিচিত। আব্দুল কাদের জিলানি (র.) ৪৭০ হিজরি মোতাবেক ১০৭৮ সালে ইরানের পুণ্যভূমি জিলান জেলার নিফ নামক শহরে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত সত্যবাদী ছিলেন। বাল্যকালে তার সততায় মুগ্ধ হয়ে একদল ডাকাত তওবা করে খাঁটি মুসলমান হয়ে যায়। বড়পীর আব্দুল কাদের জিলানি (র.) কঠোর সাধনা করে তাসাউফের জ্ঞান অর্জন করেন এবং আত্মশুদ্ধির জন্য তিনি কাদেরিয়া তরিকার প্রবর্তন করেন। এ তরিকায় আল্লাহর যিকিরের বেশি গুরুত্ব দেওয়া হয়। তাঁর জীবদ্দশায় এ তরিকার জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে আরব, তুরস্ক, মিস্ত্র, উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো ভারতীয় উপমহাদেশসহ বিভিন্ন দেশে কাদেরিয়া তরিকার অনেক অনুসারী রয়েছে। উদ্দীপকে আবিদ যে সুফি সাধকের তরিকা অনুযায়ী যিকর করেন তা হলো বাহাউদ্দিন নকশবন্দি (র.) প্রবর্তিত নকশবন্দিয়া তরিকা। নকশবন্দিয়া তরিকার অন্যতম শিক্ষা হচ্ছে শ্বাসপ্রশ্বাসে হুঁশিয়ারি তথা শ্বাস গ্রহণে 'লাইলাহা' এবং শ্বাস ফেলার সময় 'ইল্লাল্লাহ' যিকর করা। আবিদের বন্ধু আতিক যে সুফি সাধকের তরিকা অনুযায়ী যিকর করে তা হলো হযরত আব্দুল কাদের জিলানি (র.) কর্তৃক প্রবর্তিত কাদেরিয়া তরিকা। এ তরিকার অন্যতম কাজ হলো উচ্চোঃস্বরে 'আল্লাহু আকবর' যিকর করা। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত দুজন সুফি হলেন বাহাউদ্দিন নকশবন্দি (রহ.) ও আব্দুল কাদের জিলানি (রহ.) এ দুজনের মধ্যে আমি আব্দুল কাদির জিলানিকে বড় পীর বলে আখ্যায়িত করব। কেননা এটি ছিল তার উপাধি।

HSC Islamic Studies 2nd Paper Chapter 7 : তাসাউফ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 7 : তাসাউফ · সৃজনশীল

উদ্দীপকে তুমি কোন সুফিকে বড়পীর বলে আখ্যায়িত করবে? সুফি দুজনকে চিহ্ন…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পরাধীন ভারতে মুসলমানরা ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে বিভিন্ন কুসংস্কার, শিরক ও বিদআতে জড়িয়ে পড়ে। হাজি মোহাম্মদ শরীয়ত উল্লাহ কুসংস্কার ও অনাচার দূর করে সকল মুসলিমকে ইসলামের মৌলিক কাজগুলো পালনের আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু করেন। তার এই আন্দোলন ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। দৃশ্যকল্প-২: আবিদ একজন সুফি সাধকের তরিকা অনুযায়ী প্রতিদিন সকাল ও সন্ধায় কিছুক্ষণ জিকির করেন। তিনি শ্বাস গ্রহণে 'লাইলাহা' এবং শ্বাস ফেলার সময় 'ইল্লাল্লাহ' বলেন। আবিদের বন্ধু আতিক একজন সুফি সাধকের তরিকা অনুযায়ী উচ্চৈঃস্বরে 'আল্লাহু আকবার' জিকির করেন। যে সুফির বাল্যকালের সত্যবাদিতায় মুগ্ধ হয়ে একদল ডাকাত তওবা করে খাঁটি মুসলমান হয়ে যায়।

উত্তর

মানুষের অন্তরের বিদ্যমান বিভিন্ন পাশবিক প্রবৃত্তি যেমন- কাম, ক্রোধ, লোভ, হিংসা, পরশ্রীকাতরতা প্রভৃতি নিয়ন্ত্রণ করে বা নির্মূল করে আল্লাহর গুণে গুণান্বিত করে তোলাই হলো তাসাউফ।

উত্তর

শরিয়ত ও তাসাউফের মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক বিদ্যমান। দেহের সাথে আত্মার যেমন সম্পর্ক শরিয়তের সাথে তাসাউফেরও ঠিক তেমন সম্পর্ক। তাসাউফ ও শরিয়ত ইসলামি বিধানাবলির প্রধান দুটি দিক। তাসাউফ মানুষের আত্মার পরিশোধন করে আর শরিয়ত নিয়ন্ত্রণ করে বাহ্যিক দিক। শরিয়তের সাথে সম্পর্ক নেই এমন তাসাউফের ইসলামে কোনো স্থান নেই। তাই বলা হয় শরিয়ত ব্যতীত তাসাউফ অস্তিত্বহীন।

উত্তর

উদ্দীপকের হাজী মোহাম্মদ শরীয়ত উল্লাহর ভূমিকাটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক শায়খ আহমদ সিরহিন্দি (র.)-এর আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামের পুনঃজাগরণে শায়খ আহমদ সিরহিন্দি (র.)-এর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। মুঘল সম্রাট আকবরের আমলে যখন মুসলমানগণ শিরক বিদায়াত, পীর পূজা এবং কুসংস্কারে নিমজ্জিত হয়ে পড়ে তখন শায়খ আহমদ সিরহিন্দি (র.) জাতির কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হন। তিনি সম্রাট আকবরের নিজস্ব ধর্মমত 'দ্বীনে ইলাহির' অসারতা তুলে ধরেন এবং ভুল প্রমাণিত করেন। সাধারণ মানুষকে তিনি সত্য ও সুন্দরের পথে আহ্বান করে। তাঁর কারামতের মাধ্যমে আকবরের দ্বীনি ইলাহির দরবার লন্ডভণ্ড হয়ে যায় এবং তাতে সম্রাট আকবর আহত হয়ে কিছুদিন পর মারা যায়। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর ও অনৈসলামিক কার্যাবলিতে জড়িয়ে পড়লে শায়খ আহমদ সিরহিন্দি (র.) তারও বিরোধিতা করে এতে তাঁকে কারাবরণ করতে হয়। এভাবে তিনি মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও অনাচার দূর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যান এবং আত্মশুদ্ধির জন্য মুজাদ্দেদিয়া তরিকার প্রতিষ্ঠা করেন। সুতরাং বোঝা গেল, উদ্দীপকের হাজী শরয়ীতউল্লাহর ভূমিকাটি প্রখ্যাত সুফি সাধক শায়খ আহমদ সিরহিন্দি (র.)-এর আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে বড়পীর বলে আখ্যায়িত করা হয়েছে হযরত আব্দুল কাদের জিলানি (র.)-কে। তিনি সুলতানুল আওলিয়া, তাপসকুলের শিরোমণি তথা বড়পীর হিসেবে পরিচিত। আব্দুল কাদের জিলানি (র.) ৪৭০ হিজরি মোতাবেক ১০৭৮ সালে ইরানের পুণ্যভূমি জিলান জেলার নিফ নামক শহরে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত সত্যবাদী ছিলেন। বাল্যকালে তার সততায় মুগ্ধ হয়ে একদল ডাকাত তওবা করে খাঁটি মুসলমান হয়ে যায়। বড়পীর আব্দুল কাদের জিলানি (র.) কঠোর সাধনা করে তাসাউফের জ্ঞান অর্জন করেন এবং আত্মশুদ্ধির জন্য তিনি কাদেরিয়া তরিকার প্রবর্তন করেন। এ তরিকায় আল্লাহর যিকিরের বেশি গুরুত্ব দেওয়া হয়। তাঁর জীবদ্দশায় এ তরিকার জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে আরব, তুরস্ক, মিস্ত্র, উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো ভারতীয় উপমহাদেশসহ বিভিন্ন দেশে কাদেরিয়া তরিকার অনেক অনুসারী রয়েছে। উদ্দীপকে আবিদ যে সুফি সাধকের তরিকা অনুযায়ী যিকর করেন তা হলো বাহাউদ্দিন নকশবন্দি (র.) প্রবর্তিত নকশবন্দিয়া তরিকা। নকশবন্দিয়া তরিকার অন্যতম শিক্ষা হচ্ছে শ্বাসপ্রশ্বাসে হুঁশিয়ারি তথা শ্বাস গ্রহণে 'লাইলাহা' এবং শ্বাস ফেলার সময় 'ইল্লাল্লাহ' যিকর করা। আবিদের বন্ধু আতিক যে সুফি সাধকের তরিকা অনুযায়ী যিকর করে তা হলো হযরত আব্দুল কাদের জিলানি (র.) কর্তৃক প্রবর্তিত কাদেরিয়া তরিকা। এ তরিকার অন্যতম কাজ হলো উচ্চোঃস্বরে 'আল্লাহু আকবর' যিকর করা। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত দুজন সুফি হলেন বাহাউদ্দিন নকশবন্দি (রহ.) ও আব্দুল কাদের জিলানি (রহ.) এ দুজনের মধ্যে আমি আব্দুল কাদির জিলানিকে বড় পীর বলে আখ্যায়িত করব। কেননা এটি ছিল তার উপাধি।
HSCIslamic Studies 2nd PaperChapter 7 : তাসাউফ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজু কয়েকজনের সঙ্গে বসে ছিল। তাদের সঙ্গে কোনো এক এলাকার পীর সাহেবও ছিলেন। একসময় মাগরিবের নামাযের আযান দিলে রাজু পীর সাহেবকে বলে, চলেন নামায পড়তে যাই। তখন তিনি বললেন, নামায কি পড়তেই হবে? এই বলে তিনি মাথা নিচু করে কিছু মন্ত্র পড়ে নিলেন। রাজু বিষয়টি একজন আল্লাহ ওয়ালা ব্যক্তির সাথে আলাপ করলে তিনি বলেন, নামায ছাড়া ইসলাম কল্পনাই করা যায় না।
ক
শরিয়ত কী?
খ
শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।
গ
রাজুর কাছে পীর সাহেবের কর্মকান্ড কীরূপ মনে হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
আল্লাহ ওয়ালা ব্যক্তির মতে পীর সাহেবের কর্মকান্ড মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।

শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শরিয়ত কী?

শরিয়ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আসাদ সাহেব একজন ব্যবসায়ী। ব্যবসায়ের কাজের ব্যস্ততার জন্য তার ইবাদত-বন্দেগির সময় হয় না। সবসময় কাজের ব্যস্ততায় সময় চলে যায়। তার মতে ইবাদত-বন্দেগি করতে গেলে সময় নষ্ট হয়। এতকিছুর পরও তার জীবনে শান্তি আসে না। অন্যদিকে শফিক সাহেব ব্যক্তিগত কাজের পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দেগি নিষ্ঠার সাথে আদায় করেন। পূতপবিত্র জীবনযাপন করেন। অধিকাংশ সময় তিনি নফল ইবাদত ও আল্লাহর জন্য ধ্যানমগ্ন হয়ে অতিবাহিত করেন।
ক
হাসান বসরি (র.) কোথায় জন্মগ্রহণ করেন?
খ
'ইসলামে বৈরাগ্য নেই'- ব্যাখ্যা কর।
গ
আসাদ সাহেবের সংসার জীবনের অশান্তির কারণ ব্যাখ্যা কর।
ঘ
শফিক সাহেবের কর্ম কোন প্রকৃতির? তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'ইসলামে বৈরাগ্য নেই'- ব্যাখ্যা কর।

'ইসলামে বৈরাগ্য নেই'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাসান বসরি (র.) কোথায় জন্মগ্রহণ করেন?

হাসান বসরি (র.) কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: একজন প্রভাবশালী জনপ্রতিনিধি তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি তাকে শাস্তি দিতেন। এভাবে অনেক লোককেই তিনি নির্যাতন করেছেন। আকবর সাহেব একজন। প্রখ্যাত আলেম। তিনি এর প্রতিবাদ করলেন। তিনি প্রকাশ্যেই জনপ্রতিনিধির অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হলেন। জনপ্রতিনিধি তার সামনে আসলেও তিনি তার অবস্থানে অটল থাকেন। অবশেষে জনপ্রতিনিধি তার ভুল বুঝতে পারেন। দৃশ্যকল্প-২: একাদশ শ্রেণির ছাত্র আরিফ শহরের একটি প্রতিষ্ঠানে পড়াশুনা করে। সে তার বাবার দেওয়া টাকা নিয়ে শহরে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ল। তাকে বহনকারী লেগুনার সকল যাত্রীর সবকিছুই ছিনিয়ে নিল তারা। আরিফকে তল্লাশি না করেই ছিনতাইকারী দল নেমে গেল। কিন্তু হঠাৎ একজন আরিফকে বলল তোমার কাছে কিছু আছে? আরিফ বলল- হ্যাঁ, আমার পড়াশুনার জন্য বাবা দুই হাজার টাকা দিয়েছে। আরিফের সত্যবাদিতায় ছিনতাইকারীরা মুগ্ধ হলো।
ক
হযরত মুইনুদ্দিন চিশতি (র.) কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?
খ
আল্লাহ তায়ালা ব্যতীত আর সবকিছুই বর্জন করা তাসাউফ"- বুঝিয়ে লেখ।
গ
আকবর সাহেবের কর্মকান্ডে কোন সুফি সাধকের জীবনের প্রতিফলন ঘটেছে? বর্ণনা কর।
ঘ
আরিফের কর্মকান্ডে কার জীবনালেখ্য ফুটে উঠেছে? তার জীবন ও কর্ম পর্যালোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আল্লাহ তায়ালা ব্যতীত আর সবকিছুই বর্জন করা তাসাউফ"- বুঝিয়ে লেখ।

আল্লাহ তায়ালা ব্যতীত আর সবকিছুই বর্জন করা তাসাউফ"- বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হযরত মুইনুদ্দিন চিশতি (র.) কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?

হযরত মুইনুদ্দিন চিশতি (র.) কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আল্লাহ ওয়ালা ব্যক্তির মতে পীর সাহেবের কর্মকান্ড মূল্যায়ন কর।রাজুর কাছে পীর সাহেবের কর্মকান্ড কীরূপ মনে হয়েছে? ব্যাখ্যা কর।শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।শরিয়ত কী?শফিক সাহেবের কর্ম কোন প্রকৃতির? তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।আসাদ সাহেবের সংসার জীবনের অশান্তির কারণ ব্যাখ্যা কর।'ইসলামে বৈরাগ্য নেই'- ব্যাখ্যা কর।হাসান বসরি (র.) কোথায় জন্মগ্রহণ করেন?আরিফের কর্মকান্ডে কার জীবনালেখ্য ফুটে উঠেছে? তার জীবন ও কর্ম পর্যালোচনা কর।আকবর সাহেবের কর্মকান্ডে কোন সুফি সাধকের জীবনের প্রতিফলন ঘটেছে? বর্ণনা কর।আল্লাহ তায়ালা ব্যতীত আর সবকিছুই বর্জন করা তাসাউফ"- বুঝিয়ে লেখ।হযরত মুইনুদ্দিন চিশতি (র.) কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।