উদ্দীপকের ইমাম সাহেবের বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ইমাম সাহেবের বক্তব্যে আত্মশুদ্ধি অর্জনের উপায় ও তাসাউফ চর্চার গুরুত্ব ফুটে উঠেছে। ইসলামি শরিয়তের আলোকে ইমাম সাহেবের বক্তব্যটি যথার্থ হওয়ায় আমি তার বক্তব্যের সাথে একমত পোষণ করি। সদাসর্বদা সৎকর্ম, সৎচিন্তা, নৈতিক ও মানবিক আদর্শে নিজ চরিত্র গড়ে তোলার দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা যায়। মহানবি (সা.) বলেছেন, "প্রত্যেক বস্তুরই পরিবর্ধনের পরিশোধক যন্ত্র রয়েছে। আর অন্তর পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর যিকির।" (বায়হাকি) বেশি বেশি আল্লাহ তায়ালার স্মরণ ও যিকিরের মাধ্যমে অন্তরের কালো দাগ ও মরিচা দূর করা যায়। যিকিরের মাধ্যমে আত্মা প্রশান্ত ও পরিশুদ্ধ হয়। এছাড়াও তওবা, ইস্তিগফার, তাওয়াক্কুল, যুহদ, ইখলাস, সবর, শোকর, কুরআন তিলাওয়াত, সালাত ইত্যাদির মাধ্যমেও আত্মশুদ্ধি অর্জন করা যায়। আমাদের পূর্বপুরুষগণ রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের ধারক ও বাহক আওলিয়ায়ে কিরামের সাহচর্যে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আদর্শ চরিত্রবান হয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ইসলামের মৌলিক শিক্ষা ও তাসাউফ চর্চার মাধ্যমে মুসলিম জাতি আল্লাহর শক্তিতে বলীয়ান হয়ে যে ঐতিহ্য ধারণ করেছিল, পরবর্তীকালে তারা সে শিক্ষা ছেড়ে দেওয়ার ফলে নিজেদের গৌরবময় ঐতিহ্য হারিয়ে ফেলে। বর্তমান মুসলিম সমাজে চিন্তাচেতনায়, আকিদা-বিশ্বাসে ও কর্মকাণ্ডে অনেক কুসংস্কার ও শরিয়তবিরোধী কর্মকাণ্ড অনুপ্রবেশ করে মুসলিম ঐক্য আর আত্মিক শক্তিতে ভীষণভাবে আঘাত হানছে। এর মূল কারণ হলো- ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা ইলমে তাসাউফের চর্চা না করা। এর অনুশীলন ছেড়ে দেওয়ার ফলে আমরা দিনে দিনে নৈতিক ও মানবিক চারিত্রিক গুণাবলি হারিয়ে ফেলেছি। উদ্দীপকে ইমাম সাহেব হালিম মিয়াকে কুরআন তিলাওয়াতের পরামর্শ দিলেন এবং সুফি সাধকদের জীবনী অনুসরণ করতে বললেন- উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, ইসলামি শরিয়ত অনুযায়ী ইমাম 'সাহেবের বক্তব্যটি যথার্থ। তাই আমি তার বক্তব্যের সাথে একমত।
HSC Islamic Studies 2nd Paper Chapter 7 : তাসাউফ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 7 : তাসাউফ · সৃজনশীল
উদ্দীপকের ইমাম সাহেবের বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তি দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর