শরিয়ত ও তাসাউফ সম্পর্কিত একথা দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: শরিয়ত ও তাসাউফ পরস্পর সম্পর্কিত। যে তাসাউফ শরিয়ত বিরোধী তা অবশ্যই কুফরি। কেননা, শরিয়ত ছাড়া তাসাউফ হতে পারে না। শরিয়তের সাথে তাসাউফের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাসাউফ শরিয়তেরই একটি অংশ। শরিয়তের বিধিবিধানের সাথে সম্পর্ক থাকবে না ইসলামে এমন তাসাউফের স্থান নেই। দেহ ও আত্মার সাথে যেমন সম্পর্ক, শরিয়তের সাথে তাসাউফেরও তেমন সম্পর্ক। যিনি যত উচ্চপর্যায়ের ও মর্যাদার সুফি তিনি তত বেশি শরিয়তের অনুসারী।
HSC Islamic Studies 2nd Paper Chapter 7 : তাসাউফ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 7 : তাসাউফ · সৃজনশীল
শরিয়ত ও তাসাউফ সম্পর্কিত একথা দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর