গণি মিয়ার কর্মকাণ্ড ও বক্তব্য ইসলামের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: গনি মিয়ার কর্মকাণ্ড ও বক্তব্য ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ ভ্রান্ত ও. অগ্রহণযোগ্য। কেননা ইসলামে শরিয়ত (বিধিবদ্ধ আইন) ও মারিফাত (আধ্যাত্মিক জ্ঞান)-এর মাঝে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। কেননা মারিফাত। শরিয়তেরই একটি অংশ। শরিয়তের বিধিবিধানের সাথে সম্পর্ক থাকে না ইসলামে এমন মারিফাতের স্থান নেই। দেহ ও আত্মার সাথে যেমন সম্পর্ক, শরিয়তের সাথে মারিফাতের তেমন সম্পর্ক। ইসলাম যে মারিফাতের স্বীকৃতি দেয়, তা অবশ্যই সম্পূর্ণ শরিয়ত সমর্থিত এবং ইসলামের অবিচ্ছেদ্য অংশ। মারিফাতের যে স্তরেই অবস্থান করুন না কেন, সালাত, সাওম, হজ, যাকাত আনুগত্য থেকে মুক্তি লাভের অধিকার নেই। যিনি যত উচ্চ পর্যায়ের ওলি বা সুফি, তিনি তত বেশি শরিয়ত অনুযায়ী জীবনযাপন করেন, শরিয়ত ছাড়া মারিফাত সম্পূর্ণ ভ্রান্ত, অসম্পূর্ণ ও অপূর্ণাঙ্গ। পক্ষান্তরে, যারা বলেন মারিফাতের স্তরে উপনীত হলে শরিয়তের অনুসরণ জরুরি নয়, তাদের মতামত ও ধারণা সম্পূর্ণ ভ্রান্তিপূর্ণ ও ভিত্তিহীন। শরিয়ত বহির্ভূত মারিফাত যা কুফুরিতে শামিল, তার সাথে ইসলামের সম্পর্ক নেই। উদ্দীপকে গনি মিয়া কোনো মৌলিক ইবাদত পালন করেন না। তার দাবি, তিনি শরিয়তের গণ্ডি পার হয়ে মারিফাতের স্তরে অবস্থান করছেন। এরূপ শরিয়ত পরিত্যাগ করে মারিফাত চর্চাকে ইসলাম সমর্থন করে না। বরং শরিয়তের যাবতীয় বিধিবিধান মেনে, সকল ইবাদত যথাযথভাবে পালন করার মাধ্যমেই মারিফাত বা আধ্যাত্মিক উৎকর্ষ লাভ করা সম্ভব। ইসলামের আলোকে গণি মিয়ার কর্মকাণ্ড ও বক্তব্য সম্পূর্ণ ভ্রান্ত ও অগ্রহণযোগ্য।
HSC Islamic Studies 2nd Paper Chapter 7 : তাসাউফ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 7 : তাসাউফ · সৃজনশীল
গণি মিয়ার কর্মকাণ্ড ও বক্তব্য ইসলামের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর