"দেহের মধ্যকার একখণ্ড গোস্ত সুস্থ থাকলে সমস্ত দেহ সুস্থ থাকে।"- বুঝিয়ে লেখ।
উত্তর: তাসাউফ বা সুফিবাদ শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে মহানবি (সা.) বলেন- "নিশ্চয়ই দেহের মধ্যে এমন একটি মাংসপিণ্ড রয়েছে, যদি তা শুদ্ধ থাকে তাহলে গোটা দেহ শুদ্ধ থাকে। আর যদি তা অশুদ্ধ হয়ে পড়ে, তাহলে সমস্ত শরীর অশুদ্ধ হয়ে পড়ে। আর সে মাংসপিণ্ড হলো ক্বলব বা অন্তর।" (বুখারি ও মুসলিম) অর্থাৎ মানুষের অন্তর যদি লোভ, লালসা, ঘৃণা, হিংসা, প্রতারণা, অসততা ইত্যাদি জাতীয় অনৈতিক ধ্যানধারণা থেকে মুক্ত থাকে এবং সততা, আমানতদারিতা, পরোপকারিতা ইত্যাদি সুন্দর চরিত্রের অধিকারী হয় তাহলে মানুষের অন্তর শুদ্ধ থাকে, মন প্রশান্ত থাকে ও স্থিতিশীল থাকে, যা মানুষের দেহকেও শুদ্ধ রাখে। আর অন্তরের এই শুদ্ধতার জন্যই প্রয়োজন রয়েছে সুফিবাদ চর্চার।
HSC Islamic Studies 2nd Paper Chapter 7 : তাসাউফ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 7 : তাসাউফ · সৃজনশীল
"দেহের মধ্যকার একখণ্ড গোস্ত সুস্থ থাকলে সমস্ত দেহ সুস্থ থাকে।"- বুঝিয়ে লেখ।
উত্তর