উদ্দীপকে কোন আলেমে দ্বীনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে হয়রত হাসান বসরি (র.)-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা পাঠ্যপুস্তকে উল্লিখিত মনীষীদের মধ্যে তিনিই মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। হাসান বসরি ৬৪২ খ্রিষ্টাব্দে মোতাবেক ২১ হিজরিতে খলিফা হযরত ওমর (রা.)-এর খেলাফতের সময় মদিনায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইয়াসার ও মাতার নাম সায়েরাহ। তিনি শৈশব থেকেই মসজিদে যাতায়াত করতেন এবং কুরআন ও হাদিসের জ্ঞান অল্প সময়েই অর্জন করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি কুরআনের হাফিজ - হন এবং তাফসিরের জ্ঞান অর্জন করেন। তিনি রাসুল (সা.)-এর অসংখ্য সাহাবায়ে কিরামের সাহচর্য পেয়ে অল্প সময়েই কুরআন, হাদিস, ফিকহ বিষয়ে উচ্চতর তালিম লাভ করেন এবং এসব বিষয়ে বিশেষ দক্ষ হয়ে উঠেন। তিনি জীবনের অধিকাংশ সময় ইরাকের বসরাতে অতিবাহিত করেন বিধায় তাকে হাসান বসরি উপাধি দেওয়া, হয়। হযরত আলি (রা.)-এর নিকট তিনি নিয়মিত আসা-যাওয়া করতেন। তাঁর থেকে তিনি ইলমে তাসাউফের দীক্ষালাভ করেন। হযরত হাসান বসরি (র.)-কে সুফি তরিকার তৃতীয় ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। হযরত হাসান বসরি (র.) নিজেকে খুবই ছোট মনে করতেন এবং বিনয়ী জীবনযাপন করতেন। তিনি ছিলেন মুসলিম জাহানের শ্রেষ্ঠতম ওলি। তিনি মানুষকে জাগতিক লোভ-লালসা থেকে দূরে থেকে আল্লাহর ভালোবাসা ও আখিরাতকে প্রাধান্য দিতে উপদেশ দিতেন। তিনি একজন ফকিহ মুহাদ্দিস ও মুজাহিদ হিসেবে প্রসিদ্ধ ছিলেন। উমর ইবনু আবদুল আজিজের খিলাফতকালে তিনি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তিনি ১১০ হিজরি মোতাবেক ৭২৮ খ্রিষ্টাব্দে জুমআবারে ইন্তেকাল করেন। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত আলেমে দীন হলেন হযরত হাসান বসরি (রহ.)।
HSC Islamic Studies 2nd Paper Chapter 7 : তাসাউফ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 7 : তাসাউফ · সৃজনশীল
উদ্দীপকে কোন আলেমে দ্বীনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর