উদ্দীপকের আলোকে আত্মশুদ্ধির উপায়গুলো বিশ্লেষণ করো।
উত্তর: আত্মশুদ্ধির জন্য উদ্দীপকের শফিক সাহেবের মতো মৌলিক ইবাদত পালনের পাশাপাশি রাত জেগে বেশি বেশি সালাত আদায় ও জিকির করা আবশ্যক। মানুষের চারিত্রিক ও জীবনশুদ্ধি হলো আত্মশুদ্ধি। আত্মা পবিত্র থাকলে মানুষ পবিত্র থাকে। আত্মা সুস্থ থাকলে মানুষও সুস্থ থাকে। শরীর সুস্থ ও পবিত্র থাকার পরও যদি কেবল আত্মা অপবিত্র বা অসুস্থ থাকে, তাহলে মানুষের পক্ষে সুস্থ ও পবিত্র থাকা সম্ভব হয় না। আর এজন্যেই আত্মশুদ্ধি অর্জনে উদ্দীপকের শফিক সাহেবের ন্যায় চেষ্টা করতে হবে। উদ্দীপকের শফিক সাহেব সচ্ছল হওয়া সত্ত্বেও অপব্যয় করেন না এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জেগে ইবাদত করেন। অন্যদিকে তার ভাই রফিক সাহেব বিলাসবহুল জীবনযাপন করেন এবং সময়ের অজুহাতে অতিরিক্ত ইবাদত থেকে বিরত থাকেন। শফিক সাহেবের এই ত্যাগ ও একাগ্রতা আত্মশুদ্ধির পথে সহায়ক, যা রফিক সাহেবের মধ্যে অনুপস্থিত। আত্মশুদ্ধি অর্জনের জন্য প্রথমেই আল্লাহর কাছে তওবা করা প্রয়োজন। পাপ বর্জন করা, অতীতের পাপাচারের জন্য অনুতাপ-অনুশোচনা করা এবং ভবিষ্যতে কোনো পাপ কাজ না করার প্রতিজ্ঞাই হলো তওবা। সেই সাথে সব ধরনের পার্থিব ভোগ-বিলাস, লোভ-লালসা পরিত্যাগ করে আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করতে হবে। তবে আত্মশুদ্ধির জন্য সবচেয়ে কার্যকর হলো সালাত আদায় ও বেশি বেশি আল্লাহর জিকির করা। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পাশাপাশি আল্লাহভীতির সাথে রাত জেগে 'তাহাজ্জুদ ও নফল নামাজ আদায় করতে হবে। এভাবে খুব সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। পরিশেষে বলা যায়, উল্লেখিত পন্থা অবলম্বনের মাধ্যমে যেকোনো মুসলমানের পক্ষে উদ্দীপকের শফিক সাহেবের ন্যায় আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব।
HSC Islamic Studies 2nd Paper Chapter 7 : তাসাউফ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 7 : তাসাউফ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আত্মশুদ্ধির উপায়গুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর