শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিষয়টির উৎপত্তি সম্পর্কে যেসব মতবাদ প্রচলিত রয়েছে, তা অনুসন্ধান কর।

উত্তর: উদ্দীপকে ইলমে তাসাউফ সম্পর্কে বর্ণিত হয়েছে। ইলমে তাসাউফ উৎপত্তির সম্পর্কে কতকগুলো মতবাদ প্রচলিত রয়েছে। ইলমে তাসাউফের উৎপত্তিসংক্রান্ত মতবাদগুলো হলো- ১. বেদান্ত বা বৌদ্ধ দর্শন প্রভাব মতবাদ। এইচ. মোর্টন ও গোল্ডেন জিহার এ মতবাদের পৃষ্ঠপোষক। তাঁদের মতে, সুফিবাদ বেদান্ত ও বৌদ্ধ দর্শনের প্রভাবে উদ্ভূত হয়েছে। তাদের ধারণাটি ভুল। ২. ঈসায়ি বা নিউপ্লেটোনিক প্রভাব মতবাদ। অধ্যাপক নিকলসন ও ডনক্রেমারের নিউপ্লেটোনিক চিন্তাধারা থেকে ইসলামে সুফিবাদের সূত্রপাত হয়। এসব নিউপ্লেটোবাদী দার্শনিক গ্রিক দর্শনের আলোকে খ্রিস্টধর্ম প্রচার করতে থাকেন। নবম শতাব্দীতে ইসলামের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণ যুগে গ্রিক দর্শন ও খ্রিস্ট মরমিবাদ মুসলিম চিন্তাবিদদের কাছে বেশ পরিচিত হয়ে ওঠে। এর ফলেই মুসলমানদের মাঝে সুফিবাদের জন্ম নেয়। কিন্তু ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, তাদের এ মতবাদও সঠিক নয়। ৩. পারসিক প্রভাব মতবাদ। দার্শনিক ব্রাউন ও তাঁর অনুসারীদের মতে, পারসিক প্রভাব থেকে ইসলামি সুফিবাদের সূত্রপাত হয়েছে। পারসিকরা সুফিবাদের মূল প্রবর্তক এ কথা ঠিক নয়। কেননা মুসলমানগণ পারস্য গমনের পূর্বেই এর উৎপত্তি হয়েছে। তবে সুফিবাদের বিস্তার ও উন্নতিতে পারসিকদের অবদান রয়েছে, এটুকু বলা যেতে পারে। ৪. কুরআনি প্রভাব মতবাদ। ইসলাম সুফিবাদ সম্পূর্ণরূপে অনুমোদন করে। ইমাম গাযালি, ইবনে খালদুন ও আল্লামা ইকবাল (র.) মনে করেন- কুরআনের আধ্যাত্মিক শিক্ষায় মুসলমানদের মাঝে সুফিবাদের জন্ম নেয়। মূলত ইসলামের অন্তর্নিহিত ভাবধারার প্রেক্ষাপটে সুফিবাদের উৎপত্তি। অর্থাৎ কুরআন ও হাদিসই সুফিবাদের মূল উৎস। সুফিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সমর্থনে কুরআনে অসংখ্য আয়াত রয়েছে। নিচে এ জাতীয় কয়েকটি আয়াত উদ্ধৃত করা হলো— ১. اَللهُ نُوْرُ السَّمَوْتِ وَالْأَرْضِ অর্থাৎ, “আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলীর জ্যোতি।” ২. وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ অর্থাৎ, “আর আমার বান্দা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি নিশ্চয়ই তাদের সন্নিকটেই আছি। কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই।” ৩. وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاتِ وَالْأَرْضِ অর্থাৎ, “দ্যালোক ভূলোকব্যাপী তার সিংহাসন বিদ্যমান।” (সূরা বাকারা : ২৫৫) সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়টি অর্থাৎ, তাসাউফের উৎপত্তি সম্পর্কে উল্লিখিত মতবাদগুলো প্রচলিত রয়েছে।

HSC Islamic Studies 2nd Paper Chapter 7 : তাসাউফ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 7 : তাসাউফ · সৃজনশীল

উদ্দীপকের বিষয়টির উৎপত্তি সম্পর্কে যেসব মতবাদ প্রচলিত রয়েছে, তা অ…

উদ্দীপক

অধ্যাপক আব্দুল গফুর ইসলাম শিক্ষার ক্লাসে ইলমে তাসাউফ বিষয়ে পাঠদান করেছিলেন। তার ছাত্র হুমায়ুন এর উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে জানতে চান। তিনি সে সম্পর্কে ক্লাসে সুস্পষ্ট ধারণা প্রদান করেন।

উত্তর

'কাশফ' আরবি শব্দ। এর অর্থ খোলা, উন্মুক্ত হওয়া বা রহস্যের দ্বার উন্মোচিত হওয়া।

উত্তর

ফানাফিল্লাহ আরবি শব্দ। ফানা অর্থ আত্মবিনাশ, ফিল্লাহ অর্থ আল্লাহতে। ফানাফিল্লাহর অর্থ হলো আল্লাহতে আত্মবিনাশ। এটি সুফি সাধনার একটি স্তর। এ স্তরে সুফি সাধক তন্ময়তার মাধ্যমে নিজের ব্যক্তিগত চেতনাকে মুছে দিয়ে ঐশী চেতনায় উন্নীত হয়। আর এ স্তর অতিক্রম করে সুফি সাধক বাকাল্লিাহর স্তরে পৌঁছে যায়।

উত্তর

উদ্দীপকে ইলমে তাসাউফ সম্পর্কে বর্ণিত হয়েছে। ইলমে তাসাউফ উৎপত্তির সম্পর্কে কতকগুলো মতবাদ প্রচলিত রয়েছে। ইলমে তাসাউফের উৎপত্তিসংক্রান্ত মতবাদগুলো হলো- ১. বেদান্ত বা বৌদ্ধ দর্শন প্রভাব মতবাদ। এইচ. মোর্টন ও গোল্ডেন জিহার এ মতবাদের পৃষ্ঠপোষক। তাঁদের মতে, সুফিবাদ বেদান্ত ও বৌদ্ধ দর্শনের প্রভাবে উদ্ভূত হয়েছে। তাদের ধারণাটি ভুল। ২. ঈসায়ি বা নিউপ্লেটোনিক প্রভাব মতবাদ। অধ্যাপক নিকলসন ও ডনক্রেমারের নিউপ্লেটোনিক চিন্তাধারা থেকে ইসলামে সুফিবাদের সূত্রপাত হয়। এসব নিউপ্লেটোবাদী দার্শনিক গ্রিক দর্শনের আলোকে খ্রিস্টধর্ম প্রচার করতে থাকেন। নবম শতাব্দীতে ইসলামের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণ যুগে গ্রিক দর্শন ও খ্রিস্ট মরমিবাদ মুসলিম চিন্তাবিদদের কাছে বেশ পরিচিত হয়ে ওঠে। এর ফলেই মুসলমানদের মাঝে সুফিবাদের জন্ম নেয়। কিন্তু ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, তাদের এ মতবাদও সঠিক নয়। ৩. পারসিক প্রভাব মতবাদ। দার্শনিক ব্রাউন ও তাঁর অনুসারীদের মতে, পারসিক প্রভাব থেকে ইসলামি সুফিবাদের সূত্রপাত হয়েছে। পারসিকরা সুফিবাদের মূল প্রবর্তক এ কথা ঠিক নয়। কেননা মুসলমানগণ পারস্য গমনের পূর্বেই এর উৎপত্তি হয়েছে। তবে সুফিবাদের বিস্তার ও উন্নতিতে পারসিকদের অবদান রয়েছে, এটুকু বলা যেতে পারে। ৪. কুরআনি প্রভাব মতবাদ। ইসলাম সুফিবাদ সম্পূর্ণরূপে অনুমোদন করে। ইমাম গাযালি, ইবনে খালদুন ও আল্লামা ইকবাল (র.) মনে করেন- কুরআনের আধ্যাত্মিক শিক্ষায় মুসলমানদের মাঝে সুফিবাদের জন্ম নেয়। মূলত ইসলামের অন্তর্নিহিত ভাবধারার প্রেক্ষাপটে সুফিবাদের উৎপত্তি। অর্থাৎ কুরআন ও হাদিসই সুফিবাদের মূল উৎস। সুফিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সমর্থনে কুরআনে অসংখ্য আয়াত রয়েছে। নিচে এ জাতীয় কয়েকটি আয়াত উদ্ধৃত করা হলো— ১. اَللهُ نُوْرُ السَّمَوْتِ وَالْأَرْضِ অর্থাৎ, “আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলীর জ্যোতি।” ২. وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ অর্থাৎ, “আর আমার বান্দা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি নিশ্চয়ই তাদের সন্নিকটেই আছি। কোনো আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই।” ৩. وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاتِ وَالْأَرْضِ অর্থাৎ, “দ্যালোক ভূলোকব্যাপী তার সিংহাসন বিদ্যমান।” (সূরা বাকারা : ২৫৫) সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়টি অর্থাৎ, তাসাউফের উৎপত্তি সম্পর্কে উল্লিখিত মতবাদগুলো প্রচলিত রয়েছে।

উত্তর

উদ্দীপকের বিষয়টি হলো ইলমে তাসাউফ। ইলমে তাসাউফের ক্রমবিকাশের ধারা শুরু হয় রাসুল (সা.)-এর যুগ থেকে । রাসুল (সা.)-এর যুগেই তাসাউফ বা সুফিবাদের সূত্রপাত ঘটে। যেমন —রাসুল (সা.)-এর নবুয়ত লাভের পূর্ববর্তী দীর্ঘ সময় ধরে হেরা গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকার মধ্যে তাসাউফের মোরাকাবা পদ্ধতির বাস্তব প্রমাণ পাওয়া যায়। অনুরূপ আরও বহু দৃষ্টান্ত রাসুল (সা.) ও তাঁর সাহাবায়ে কিরামের জীবনে পাওয়া যয়। যেমন রাসুল (সা.) তাঁর নবুয়তের ২৩ বছর পুরোটাই, দিনে কঠোর সাধনা ও রাতে অবিরাম ইবাদত-বন্দেগিতে মশগুল থাকতেন। তাঁর জীবনের এমন কোনো রাত অতিবাহিত হয়নি যে, তিনি উক্ত রাতে তাহাজ্জুদ নামায ও অন্যান্য নফল ইবাদত করেননি। রাসুল (সা.)-এর রাত্রিকালীন ইবাদত সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَظَنَّا وَأَقْوَمُ قِيلًا অর্থাৎ, “নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।” (সূরা মুয্যাম্মিল : ৬) ইসলামের প্রথম চার খলিফা জগতের কর্মব্যস্ত শাসক হওয়া সত্ত্বেও পার্থিব জাঁকজমক ত্যাগ করে সময় সময় আল্লাহর ধ্যানে নিমগ্ন হতেন। হযরত ওসমান (রা.)- এর শাহাদাতের পর মুসলিম সমাজে সুফিবাদের প্রভাব বৃদ্ধি পায়। দৃষ্টান্তস্বরূপ উল্লেখ্য, হযরত উমর (রা.) তাঁর খিলাফতকালে মসজিদে নব্বীতে জুমআর দিনে খুতবার সময় বলেন- يَأْسَارِيَةَ الْجبل الْجَبَلُ অর্থাৎ, “হে সারিয়া! পর্বতের দিকে (লক্ষ কর) পর্বতের দিকে (লক্ষ কর)।” খুতবা দেওয়ার সময় তিনি তাঁর অন্তর্দৃষ্টির মাধ্যমে জ্ঞাত হলেন, শত্রু সেনারা নাহওয়ান্দ নামক রণক্ষেত্রে মুসলিম বাহিনীর ওপর অতর্কিত হামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু মুসলিম বাহিনী সে ব্যাপারে বেখবর ছিল। এ অবস্থায় তিনি তাদের সতর্ক করার জন্য এ সাবধানবাণী উচ্চারণ করেন। আশ্চর্যের ব্যাপার হলো এ নির্দেশ বাণীটি তখনই সারিয়ার কাছে পৌঁছেছিল এবং সে মোতাবেক রণকৌশল গ্রহণ করায় সমূহ ক্ষতি থেকে তারা রক্ষা পেয়ে গেলেন। উমাইয়া যুগে তাসাউফের বিকাশ পূর্ণতা লাভ করে । উমাইয়া যুগের শ্রেষ্ঠ সুফি ছিলেন আবু ইসহাক ইমাম হাসান বসরি (র.) ও রাবেয়া বসরি (র.), আবু হাশিম (র.), ইবরাহিম ইবনে আদহাম (র.), মারুফ আল কারখি (র.) প্রমুখ। জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ হিসেবে প্রসিদ্ধ আব্বাসি শাসনামলে তাসাউফ বা সুফি মতবাদ পূর্ব নিয়মানুযায়ী চলতে থাকে। পরিশেষে বলা যায়, ইলমে তাসাউফের ক্রমবিকাশের ধারা শুরু হয় মূলত রাসুল (সা.)-এর মাধ্যমে, যা অদ্যাবধি বিদ্যমান।
HSCIslamic Studies 2nd PaperChapter 7 : তাসাউফ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজু কয়েকজনের সঙ্গে বসে ছিল। তাদের সঙ্গে কোনো এক এলাকার পীর সাহেবও ছিলেন। একসময় মাগরিবের নামাযের আযান দিলে রাজু পীর সাহেবকে বলে, চলেন নামায পড়তে যাই। তখন তিনি বললেন, নামায কি পড়তেই হবে? এই বলে তিনি মাথা নিচু করে কিছু মন্ত্র পড়ে নিলেন। রাজু বিষয়টি একজন আল্লাহ ওয়ালা ব্যক্তির সাথে আলাপ করলে তিনি বলেন, নামায ছাড়া ইসলাম কল্পনাই করা যায় না।
ক
শরিয়ত কী?
খ
শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।
গ
রাজুর কাছে পীর সাহেবের কর্মকান্ড কীরূপ মনে হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
আল্লাহ ওয়ালা ব্যক্তির মতে পীর সাহেবের কর্মকান্ড মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।

শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শরিয়ত কী?

শরিয়ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আসাদ সাহেব একজন ব্যবসায়ী। ব্যবসায়ের কাজের ব্যস্ততার জন্য তার ইবাদত-বন্দেগির সময় হয় না। সবসময় কাজের ব্যস্ততায় সময় চলে যায়। তার মতে ইবাদত-বন্দেগি করতে গেলে সময় নষ্ট হয়। এতকিছুর পরও তার জীবনে শান্তি আসে না। অন্যদিকে শফিক সাহেব ব্যক্তিগত কাজের পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দেগি নিষ্ঠার সাথে আদায় করেন। পূতপবিত্র জীবনযাপন করেন। অধিকাংশ সময় তিনি নফল ইবাদত ও আল্লাহর জন্য ধ্যানমগ্ন হয়ে অতিবাহিত করেন।
ক
হাসান বসরি (র.) কোথায় জন্মগ্রহণ করেন?
খ
'ইসলামে বৈরাগ্য নেই'- ব্যাখ্যা কর।
গ
আসাদ সাহেবের সংসার জীবনের অশান্তির কারণ ব্যাখ্যা কর।
ঘ
শফিক সাহেবের কর্ম কোন প্রকৃতির? তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'ইসলামে বৈরাগ্য নেই'- ব্যাখ্যা কর।

'ইসলামে বৈরাগ্য নেই'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাসান বসরি (র.) কোথায় জন্মগ্রহণ করেন?

হাসান বসরি (র.) কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: একজন প্রভাবশালী জনপ্রতিনিধি তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই তিনি তাকে শাস্তি দিতেন। এভাবে অনেক লোককেই তিনি নির্যাতন করেছেন। আকবর সাহেব একজন। প্রখ্যাত আলেম। তিনি এর প্রতিবাদ করলেন। তিনি প্রকাশ্যেই জনপ্রতিনিধির অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হলেন। জনপ্রতিনিধি তার সামনে আসলেও তিনি তার অবস্থানে অটল থাকেন। অবশেষে জনপ্রতিনিধি তার ভুল বুঝতে পারেন। দৃশ্যকল্প-২: একাদশ শ্রেণির ছাত্র আরিফ শহরের একটি প্রতিষ্ঠানে পড়াশুনা করে। সে তার বাবার দেওয়া টাকা নিয়ে শহরে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ল। তাকে বহনকারী লেগুনার সকল যাত্রীর সবকিছুই ছিনিয়ে নিল তারা। আরিফকে তল্লাশি না করেই ছিনতাইকারী দল নেমে গেল। কিন্তু হঠাৎ একজন আরিফকে বলল তোমার কাছে কিছু আছে? আরিফ বলল- হ্যাঁ, আমার পড়াশুনার জন্য বাবা দুই হাজার টাকা দিয়েছে। আরিফের সত্যবাদিতায় ছিনতাইকারীরা মুগ্ধ হলো।
ক
হযরত মুইনুদ্দিন চিশতি (র.) কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?
খ
আল্লাহ তায়ালা ব্যতীত আর সবকিছুই বর্জন করা তাসাউফ"- বুঝিয়ে লেখ।
গ
আকবর সাহেবের কর্মকান্ডে কোন সুফি সাধকের জীবনের প্রতিফলন ঘটেছে? বর্ণনা কর।
ঘ
আরিফের কর্মকান্ডে কার জীবনালেখ্য ফুটে উঠেছে? তার জীবন ও কর্ম পর্যালোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আল্লাহ তায়ালা ব্যতীত আর সবকিছুই বর্জন করা তাসাউফ"- বুঝিয়ে লেখ।

আল্লাহ তায়ালা ব্যতীত আর সবকিছুই বর্জন করা তাসাউফ"- বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হযরত মুইনুদ্দিন চিশতি (র.) কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?

হযরত মুইনুদ্দিন চিশতি (র.) কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আল্লাহ ওয়ালা ব্যক্তির মতে পীর সাহেবের কর্মকান্ড মূল্যায়ন কর।রাজুর কাছে পীর সাহেবের কর্মকান্ড কীরূপ মনে হয়েছে? ব্যাখ্যা কর।শয়তান থেকে আত্মরক্ষার উপায় কী? লেখ।শরিয়ত কী?শফিক সাহেবের কর্ম কোন প্রকৃতির? তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।আসাদ সাহেবের সংসার জীবনের অশান্তির কারণ ব্যাখ্যা কর।'ইসলামে বৈরাগ্য নেই'- ব্যাখ্যা কর।হাসান বসরি (র.) কোথায় জন্মগ্রহণ করেন?আরিফের কর্মকান্ডে কার জীবনালেখ্য ফুটে উঠেছে? তার জীবন ও কর্ম পর্যালোচনা কর।আকবর সাহেবের কর্মকান্ডে কোন সুফি সাধকের জীবনের প্রতিফলন ঘটেছে? বর্ণনা কর।আল্লাহ তায়ালা ব্যতীত আর সবকিছুই বর্জন করা তাসাউফ"- বুঝিয়ে লেখ।হযরত মুইনুদ্দিন চিশতি (র.) কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।