সুলায়মান সাহেব যে উপযোগিতার কথা বলেছেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রফেসর সুলায়মান সাহেব বাংলাদেশের কৃষির ওপর এদেশের জলবায়ুর ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করে কৃষির উন্নয়নের সম্ভাবনার কথা বলেছেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক ভিত্তি হলো কৃষি। আর বাংলাদেশের কৃষিতে মৌসুমি জলবায়ুর প্রভাব অপরিসীম। কৃষি ফসল উৎপাদনের জন্য মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা প্রয়োজন। মৌসুমি বায়ুর প্রভাবে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকে যা মাঠ ফসল- উৎপাদনে ভূমিকা রাখে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এদেশে প্রচুর পরিমাণ ইক্ষু, ধান, পাট ও চা উৎপন্ন হয়। গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের প্রভাবে আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফলের উৎপাদন বৃদ্ধি পায়। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কম বৃষ্টিপাত হয় বলে এ সময় পানি কম লাগে এমন ফসল যেমন- ডাল শস্য, তেলবীজ শস্য, গোল আলু, পেঁয়াজ, মরিচ, রসুন ইত্যাদি রবি শস্যের স্কুলন ভালো হয়। মৌসুমি জলবায়ুর প্রভাবে শিল্পের জন্য প্রয়োজনীয় ফসল ঠিকমতো জন্মায় বলে শিল্পকারখানার সম্প্রসারণ ও বিকাশ ঘটে। মৌসুমি বায়ুর কল্যাণে কৃষি ব্যবস্থায় উন্নতি হলে অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যবসা- বাণিজ্যের প্রসার ঘটে। ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়। উক্ত সেমিনারে প্রফেসর সুলায়মান সাহেব বাংলাদেশের কৃষিতে জলবায়ুর উক্ত উপযোগিতাগুলোর কথা বলেছেন।
HSC Agriculture 1st Paper Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সুলায়মান সাহেব যে উপযোগিতার কথা বলেছেন তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

