কৃষিতে উদ্দীপকের বিষয়টির গুরুত্ব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো ফটোপিরিয়ডিজিম। নিচে কৃষিতে ফটোপিরিয়ডিজমের, গুরুত্ব আলোচনা করা হলো: ফসলী উদ্ভিদের ক্ষেত্রে আলোক সংবেদনশীলতা বা ফটোপিরিয়ডিজমের জ্ঞান কাজে লাগিয়ে পর্যাপ্ত ফসল ফলানো সম্ভব। দিনের দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধির হার (টিউবার, রাইজোম, বাল্ব) ও পুষ্প পরিস্ফুটনের সময়কাল নিয়ন্ত্রণ করে ইচ্ছামতো ফসল ফলানো সম্ভব। এর মাধ্যমে একবর্ষজীবী কিছু উদ্ভিদের বছরে দুবার ফুল ফুটানো এবং কোনো কোনো ক্ষেত্রে অনির্দিষ্টকাল পর্যন্ত ফুল ফুটাতে বাধ্য করা যায়। পত্র ব্যবহার করে এমন এমন উদ্ভিদকে পুষ্পায়নে অনুৎসাহিত করে পাতার সংখ্যা বৃদ্ধি করা যায়। আলুর ক্ষেত্রে দিবা দৈর্ঘ্য কমিয়ে অধিক পরিমাণ টিউবার উৎপাদন করা যায়। দিবা দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে একই প্রজাতির বিভিন্ন জাত বিভিন্ন সময়ে পুষ্পায়ন করে তা থেকে উন্নত মানের ফলন আশা করা যায়। ফটোপিরিয়ডিজমের মাধ্যমে প্রতিকূল পরিবেশে জন্মাতে। অক্ষম উদ্ভিদকে সেই পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা আরোপ করা যায়। এছাড়া এ নীতি অনুসরণ করে এক ঋতুর ফসল অন্য ঋতুতে ফলানো সম্ভব হয়। সুতরাং উপরের আলোচনা হতে দেখা যায় যে, কৃষিতে ফটোপিরিয়ডিজমের গুরুত্ব অত্যন্ত ব্যাপক।
HSC Agriculture 1st Paper Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কৃষিতে উদ্দীপকের বিষয়টির গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

