ফসল উৎপাদনে বৃষ্টিপাত কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
উত্তর: ফসলের উপর বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব রয়েছে। বীজ গজানো থেকে ফসল সংগ্রহ পর্যন্ত বৃষ্টিপাত প্রভাব বিস্তার করে। জমি ভালোভাবে চাষের জন্য মাটির জো থাকা প্রয়োজন, বৃষ্টিপাত মাটিকে সেই অবস্থায় এনে দেয়। অধিকাংশ ফসলের বীজ গজানোর জন্য বৃষ্টিপাত দরকার। আবার বৃষ্টিপাত বেশি হলে বপনকৃত বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে।
HSC Agriculture 1st Paper Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ফসল উৎপাদনে বৃষ্টিপাত কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
উত্তর

