বন্যার সময় কৃষকেরা স্থানীয় আমন জাতের ধান চাষ করে কেন?
উত্তর: বন্যায় সব ধরনের ফসল চাষাবাদ করা যায় না। দেশের বিস্তৃত বন্যাপ্রবণ এলাকার প্রধান ফসল হলো ধান। বন্যা সহিষ্ণু স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে বাজাইল ও ফুলকুড়ি। বন্যার পানির উচ্চতা বাড়ার সাথে সাথে এ সব জাতের ধান গাছের উচ্চতাও বাড়তে থাকে। এমনকি দিনে ২৫ সেমি পর্যন্ত বাড়তে পারে এবং ৪ মিটার গভীরতায়ও এরা বেঁচে থাকতে পারে। তাই কৃষকেরা বন্যার সময় এসব স্থানীয় জাতের আমন ধান চাষ করে।
HSC Agriculture 1st Paper Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বন্যার সময় কৃষকেরা স্থানীয় আমন জাতের ধান চাষ করে কেন?
উত্তর

