উদ্দীপকে উল্লেখিত ফসলের শ্রেণিসমূহ ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দিবা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ফসলকে দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়। নিচে শ্রেণিসমূহ ব্যাখ্যা করা হলো- ১. ছোটো দিন/স্বল্প দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ: যে সকল উদ্ভিদে ফুল ধারণের জন্য খাটো দিবস ও দীর্ঘ রাত প্রয়োজন হয়, তাদের ছোটো দিনের বা খাটো দিবসী উদ্ভিদ বলা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট সর্বোচ্চ আলোককাল সীমার চেয়ে দিনের দৈর্ঘ্য কম হলে এসব উদ্ভিদে ফুল ফোটে এবং ২৪ ঘণ্টার মধ্যে একটানা নিরবচ্ছিন্ন অন্ধকার থাকতে হবে। দিবাকাল নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি হলে বা দীর্ঘ অন্ধকারের মাঝখানে অল্প সময় আলো পড়লে এ উদ্ভিদে ফুল ও ফল ধরে না। শরৎ ও শীতকালে রাত্রি ধীরে ধীরে বড়ো হওয়ায় এ সময় এসব উদ্ভিদে ফুল ধারণ ঘটে। সয়াবিন, আলু, শিম, ডালিয়া, আম, রোপা আমন ধান, পাট, কার্পাস তুলা, সূর্যমুখী, তামাক, কসমস, চন্দ্রমল্লিকা ও আখ ইত্যাদি ছোটো দিনের উদ্ভিদের উদাহরণ। ২. বড়ো দিন/দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ: যে সকল উদ্ভিদে ফুল ধারণের জন্য একটি নির্দিষ্ট সর্বনিম্ন সময়সীমার চেয়ে বেশি দিবালোক প্রয়োজন হয়, তাদের বড়ো দিনের বা দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ বলা হয়। অর্থাৎ দিনের দৈর্ঘ্য কম হলে এসব উদ্ভিদে ফুল ফোটে না, বরং সাধারণত ১৪-১৮ ঘণ্টা আলোককাল 'হলে ফুল ধারণ করে। এ ধরনের উদ্ভিদ নিরবচ্ছিন্ন আলো পেলেও বা অন্ধকারকাল খুব কম হলেও ফুল ধরতে সক্ষম গ্রীষ্মকালে দিন বড়ো ও রাত ছোটো থাকায় এই সময় এসব উদ্ভিদে ফুল ফোটে। মুলা, বীট, গম, রাই, পালংশাক, ওট, লেটুস, ঝিঙা ও আফিম বড়ো দিনের উদ্ভিদের উদাহরণ।
HSC Agriculture 1st Paper Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ফসলের শ্রেণিসমূহ ব্যাখ্যা করো
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

