উদ্দীপকে উল্লেখিত ঋতু দুটির মধ্যে তুলনামূলক-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঋতু দুটি হলো রবি ও খরিপ। নিচে ঋতু দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- রবি ঋতু: এ ঋতুর বিস্তৃতি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এ মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ নগণ্য। শস্য উৎপাদনের জন্য এ মৌসুমে পানি সেচের খুবই প্রয়োজন হয়। এ মৌসুমে পোকামাকড় ও রোগবালাইয়ের উপদ্রব কম। বন্যা, শিলাবৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও কম। এ সময়ে তাপমাত্রা খুব কম থাকে। বায়ুমণ্ডলের আর্দ্রতা একেবারেই কম। এ মৌসুমের প্রথম অবস্থায় আকাশ সামান্য মেঘাচ্ছন্ন থাকে। এ মৌসুমে উৎপন্ন ফসলকে রবি ফসল বলে। বোরো ধান, গম, গোলআলু, মিষ্টিআলু, তামাক, মরিচ, সরিষা, মুগ, মসুর, ছোলা, পেঁয়াজ, রসুন, চীনাবাদাম প্রভৃতি এ মৌসমের ফসল। খরিপ ঋতু: এটি দুই ভাগে বিভক্ত যথাক্রম খরিপ-১ ও খরিপ-২ মৌসুম। মার্চ থেকে জুন পর্যন্ত বিস্তৃত খরিপ-১। এ মৌসুমে মাঝারি বৃষ্টিপাত হয়, ফলে শস্য উৎপাদনের জন্য সেচের প্রয়োজন পড়ে। এ সময়ে তাপমাত্রা বেশি থাকে, বাতাসের আর্দ্রতা মাঝারি, মাঝে মাঝে আকাশ মেঘলা থাকে এবং শিলাবৃষ্টির কারণে শস্যহানির আশঙ্কা তুলনামূলক বেশি থাকে। তবে পোকামাকড় ও রোগবালাইয়ের উপদ্রব মাঝারি মাত্রার হয়। এই মৌসুমে আউশ ধান, পাট, ভুট্টা, কাউন, তিল ও মিষ্টি কুমড়া প্রভৃতি ফসল উৎপন্ন হয়। অপরদিকে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিস্তৃত খরিপ-২ মৌসুম। এ মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয় বলে সাধারণত সেচের প্রয়োজন হয় না, তবে অতিবৃষ্টির কারণে মাঝে মাঝে পানি নিষ্কাশনের প্রয়োজন দেখা দেয়। এ সময়ে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে, প্রায় সারাক্ষণ আকাশ মেঘাচ্ছন্ন থাকে, শিলাবৃষ্টির সম্ভাবনা খুব কম হলেও পোকামাকড় ও রোগবালাইয়ের উপদ্রব বেশি হয়। এই মৌসুমে আমন ধান, ভুট্টা, মাষকলাই, মুগ ও কলাই প্রভৃতি ফসল উৎপাদিত হয়।
HSC Agriculture 1st Paper Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 4 : কৃষি ও জলবায়ু (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ঋতু দুটির মধ্যে তুলনামূলক-বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

