শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের হাদিসে বর্ণিত বিষয়টির উৎপত্তি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের হাদিসটিতে বর্ণিত বিষয় হলো আল-কিয়াস। কিয়াস ইসলামি শরিয়তের চতুর্থ স্তম্ভ হলেও আমরা দেখতে পাই কিয়াসের উৎপত্তি রাসুল (সা.) এবং সাহাবায়ে কিরামের জীবনেই পরিলক্ষিত হয়। হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক নবি (সা.)-এর কাছে আসলেন এবং বললেন, আমার বোন হজ করার মানত করেছিল, (এমতাবস্থায়) সে মারা যায়। আমি কি তার পক্ষ থেকে হজ করব? অতঃপর নবি (সা.) বললেন, যদি তার (তোমার বোনের) কোনো ঋণ থাকত, তাহলে তুমি কি তা পরিশোধ করতে? তিনি বললেন, হ্যাঁ, (পরিশোধ করতাম)। তিনি (নবি) (সা.) বললেন, তাহলে তুমি আল্লাহর ঋণ পরিশোধ কর। পরিশোধ প্রাপ্তির ক্ষেত্রে তিনি (আল্লাহ) অধিকতর উপযুক্ত।” (সহিহ বুখারি) এ হাদিসে দেখা 'যায়, মহানবি (সা.) মানতকৃত হজকে ঋণের ওপর কিয়াস করেছেন। এভাবে রাসুল (সা.)-এর সময়কাল থেকেই কিয়াসের সূচনা হয় এবং তাঁর ইন্তেকালের পরে খুলাফায়ে রাশেদিনও এ পদ্ধতি প্রয়োগ করেন। পরবর্তীতে কালের বিবর্তনে হিজরি প্রথম শতাব্দীর শেষার্ধে সুবিন্যস্তভাবে হাদিস ও ফিকহশাস্ত্র বিকাশে কিয়াসও একটি বিশেষ তত্ত্বগত রূপ লাভ করে। মাযহাব চতুষ্টয়ের ইমামগণও কিয়াস প্রয়োগের মাধ্যমে মাসয়ালা নির্ধারণ পদ্ধতি গ্রহণ করেন এবং কিয়াসের নানাবিধ আলোচনা-পর্যালোচনা করেন। তবে ইমাম শাফেয়ি (র.) তাঁর বিশাল উসুলে ফিকহের গ্রন্থে সর্বপ্রথম কিয়াসের জন্য বিবিধ নীতিমালা প্রণয়ন করেন। উদ্দীপকে উল্লিখিত বিখ্যাত হাদিসটিতে মুয়ায ইবনে জাবাল (রা.)-কে রাসুল (সা.) কিয়াস করার অনুমতি প্রদান করেছেন। পরিশেষে বলা যায়, রাসুল (সা.) এর মাধ্যমেই সর্বপ্রথম কিয়াসের উৎপত্তি ঘটে।

HSC Islamic Studies 2nd Paper Chapter 4 : আল-কিয়াস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 4 : আল-কিয়াস · সৃজনশীল

উদ্দীপকের হাদিসে বর্ণিত বিষয়টির উৎপত্তি বিশ্লেষণ কর।

উদ্দীপক

নবি কারিম (সা.) যখন হযরত মুয়ায ইবনে জাবাল (রা.)-কে ইয়ামেনের শাসনকর্তা নিয়োগ করে প্রেরণ করেন, তখন নবি তাঁকে জিজ্ঞেস করলেন, “হে মুয়ায! যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? তিনি উত্তর দিলেন, আল্লাহর (পবিত্র গ্রন্থ) কুরআন দ্বারা। রাসুলুল্লাহ (সা.) বললেন, আল্লাহর কিতাবে যদি না পাও? তিনি জবাব দিলেন— রাসুল (সা.)- এর হাদিস (সুন্নাহ) দ্বারা। তিনি আবার জিজ্ঞেস করলেন, যদি হাদিসেও না পাও, তাহলে কী করবে? উত্তরে মুয়ায (রা.) বললেন, তাহলে আমি আমার নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ (কিয়াস) করে সিদ্ধান্ত গ্রহণ করব। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, প্রশংসা আল্লাহর জন্য যিনি আল্লাহর রাসুলের দূত দ্বারা এমন উত্তর দেওয়ালেন যাতে তাঁর রাসুল সন্তুষ্ট হলেন।

উত্তর

ইমাম শাফেয়ির মতে, একটি পরিচিত বিষয়ের সাথে অন্য একটি পরিচিত বিষয়ের ইল্লাত-এর মাধ্যমে সমন্বয় সাধন করাকে কিয়াস বলে।

উত্তর

গাঁজা মানুষের মধ্যে মাদকতা সৃষ্টি করে। তাই ইসলাম একে হারাম করেছে। রাসুল (সা.) বলেছেন, নেশাজাতীয় যেকোনো দ্রব্য মদ, আর যাবতীয় মদই হারাম। (মুসলিম) গাঁজার মধ্যে মাদকতা সৃষ্টিকারী উপাদান রয়েছে। যা মানুষের বিচারবুদ্ধিকে লোপ করে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে বাধা সৃষ্টি করে। এজন্য গাজাকে ইসলাম হারাম করেছে।

উত্তর

উদ্দীপকের হাদিসটির মাধ্যমে কিয়াস করার অনুমোদন পাওয়া যায়। রাসুল (সা.)-এর পরবর্তী সময়ে সাহাবাগণও কিয়াস করেছেন। সাহাবিগণ কিয়াস প্রয়োগ করেছেন— এমন দুটি উদাহরণ হলো- একবার নবি কারিম (সা.)-এর অনুপস্থিতিতে হযরত আবু বকর (রা.) নামাযে ইমামতি করেন। এর ওপর কিয়াস করে পরবর্তীতে সাহাবায়ে কিরাম তাঁর রাষ্ট্রপ্রধান হওয়াকে সর্বাগ্রে বিবেচ্য মনে করেছেন এবং সাহাবায়ে কিরাম বলেন- رَضِيَهِ رَسُولُ اللهِ (ص) لِدِينِنَا أَفَلَا تَرْضَاهُ لِدُنْيَانَا অর্থাৎ, “রাসুল (সা.) তাঁকে (আবু বকর (রা.) কে) আমাদের দ্বীনের নেতৃত্বের জন্য পছন্দ করেছেন, তাহলে আমরা কেন পৃথিবীর নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর ওপর সন্তুষ্ট হব না।” নবি কারিম (সা.) অন্যত্র এরশাদ করেন— “হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক নবি (সা.)-এর কাছে আসলেন এবং বললেন, আমার বোন হজ করার মানত করেছিল, (এমতাবস্থায়) সে মারা যায়। আমি কি তার পক্ষ থেকে হজ করব? অতঃপর নবি (সা.) বললেন, যদি তার (তোমার বোনের) কোনো ঋণ থাকত, তাহলে তুমি কি তা পরিশোধ করতে? তিনি বললেন, হ্যাঁ, (পরিশোধ করতাম)। তিনি (নবি) (সা.) বললেন, তাহলে তুমি আল্লাহর ঋণ পরিশোধ কর। পরিশোধ প্রাপ্তির ক্ষেত্রে তিনি (আল্লাহ) অধিকতর উপযুক্ত।” (সহিহ বুখারি) হাদিসে দেখা যায়, মহানবি (সা.) মানতকৃত হজকে ঋণের ওপর কিয়াস করেছেন । উপরিউক্ত প্রথম হাদিসের ওপর কিয়াস করে হযরত আবুবকর (রা.) খলিফা নির্বাচিত করা হয়েছে এবং দ্বিতীয় হাদিসের মাধ্যমে বদলি হজের বিধান সাব্যস্ত হয়েছে। এ দুটি ঘটনা সাহাবিগণের কিয়াস প্রয়োগের উদাহরণ।

উত্তর

উদ্দীপকের হাদিসটিতে বর্ণিত বিষয় হলো আল-কিয়াস। কিয়াস ইসলামি শরিয়তের চতুর্থ স্তম্ভ হলেও আমরা দেখতে পাই কিয়াসের উৎপত্তি রাসুল (সা.) এবং সাহাবায়ে কিরামের জীবনেই পরিলক্ষিত হয়। হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক নবি (সা.)-এর কাছে আসলেন এবং বললেন, আমার বোন হজ করার মানত করেছিল, (এমতাবস্থায়) সে মারা যায়। আমি কি তার পক্ষ থেকে হজ করব? অতঃপর নবি (সা.) বললেন, যদি তার (তোমার বোনের) কোনো ঋণ থাকত, তাহলে তুমি কি তা পরিশোধ করতে? তিনি বললেন, হ্যাঁ, (পরিশোধ করতাম)। তিনি (নবি) (সা.) বললেন, তাহলে তুমি আল্লাহর ঋণ পরিশোধ কর। পরিশোধ প্রাপ্তির ক্ষেত্রে তিনি (আল্লাহ) অধিকতর উপযুক্ত।” (সহিহ বুখারি) এ হাদিসে দেখা 'যায়, মহানবি (সা.) মানতকৃত হজকে ঋণের ওপর কিয়াস করেছেন। এভাবে রাসুল (সা.)-এর সময়কাল থেকেই কিয়াসের সূচনা হয় এবং তাঁর ইন্তেকালের পরে খুলাফায়ে রাশেদিনও এ পদ্ধতি প্রয়োগ করেন। পরবর্তীতে কালের বিবর্তনে হিজরি প্রথম শতাব্দীর শেষার্ধে সুবিন্যস্তভাবে হাদিস ও ফিকহশাস্ত্র বিকাশে কিয়াসও একটি বিশেষ তত্ত্বগত রূপ লাভ করে। মাযহাব চতুষ্টয়ের ইমামগণও কিয়াস প্রয়োগের মাধ্যমে মাসয়ালা নির্ধারণ পদ্ধতি গ্রহণ করেন এবং কিয়াসের নানাবিধ আলোচনা-পর্যালোচনা করেন। তবে ইমাম শাফেয়ি (র.) তাঁর বিশাল উসুলে ফিকহের গ্রন্থে সর্বপ্রথম কিয়াসের জন্য বিবিধ নীতিমালা প্রণয়ন করেন। উদ্দীপকে উল্লিখিত বিখ্যাত হাদিসটিতে মুয়ায ইবনে জাবাল (রা.)-কে রাসুল (সা.) কিয়াস করার অনুমতি প্রদান করেছেন। পরিশেষে বলা যায়, রাসুল (সা.) এর মাধ্যমেই সর্বপ্রথম কিয়াসের উৎপত্তি ঘটে।
HSCIslamic Studies 2nd PaperChapter 4 : আল-কিয়াস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাসান ও জাহিদ দুইজন ঘনিষ্ঠ বন্ধু। হাসান ইদানীং গাঁজা খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে ইয়াবাও সেবন করে। জাহিদ এ কথা জানতে পেরে হাসানকে নিষেধ করে এবং নেশাদ্রব্য ছেড়ে দিতে বলে। কিন্তু হাসান জাহিদের কথা মানতে নারাজ। সে যুক্তি দিয়ে বলে, বন্ধু তুমি যদি কুরআন-হাদিসের কোথাও গাঁজা কিংবা ইয়াবা নিষেধ, একথা দেখাতে পার তাহলে আমি এগুলো ছেড়ে দিব। এ বিষয়টি নিয়ে তারা একজন আলিমের শরণাপন্ন হলে তিনি বলেন, "সকল নেশাদ্রব্যই হারাম।"
কিয়াস কত প্রকার?
কিয়াসের রুকন কয়টি ও কী কী?
হাসান শরিয়তের কোন উৎসটি অস্বীকার করেছে? এর পরিণতি সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
উদ্দীপকে উল্লিখিত আলিম সাহেবের উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কিয়াসের রুকন কয়টি ও কী কী?

কিয়াসের রুকন কয়টি ও কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কিয়াস কত প্রকার?

কিয়াস কত প্রকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শাহির সাহেব একজন বিজ্ঞ আলিম। তিনি কথা প্রসঙ্গে বললেন, ইসলামি আইনের উৎস হিসেবে কিয়াস পদ্ধতি অনন্য। কেননা, ইমাম আবু হানিফা (র.) বলেছেন- إِنَّ الْقِيَاسَ يُعِيدُ الغَلَبَةَ الظَّنَّ وَيُوْجِبْ الْعَمَلَ بِهِ. অর্থাৎ, "নিশ্চয়ই কিয়াস প্রবল ধারণার জন্ম দেয় এবং তদনুযায়ী আমল করা ওয়াজিব বলে গণ্য করে।" তিনি কিয়াসের ধরন ও প্রকৃতি বর্ণনা করতে গিয়ে উদাহরণ টেনে বলেন- ১. বিড়ালের উচ্ছিষ্ট পাক, ২. খরগোশের উচ্ছিষ্ট পাক। আবার অন্য আরেক প্রকার কিয়াসের বর্ণনা দিতে গিয়ে বলেন, "কোনো পক্ষের বিনিময় বস্তুর সমপরিমাণের অতিরিক্ত গ্রহণ হারাম।"
প্রকাশ্য কিয়াস কী?
কিয়াসের নীতিমালা কী?
প্রথম উদাহরণগুলো কোন প্রকারের কিয়াস? ব্যাখ্যা কর।
শেষ উদাহরণটি কোন প্রকারের কিয়াস বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কিয়াসের নীতিমালা কী?

কিয়াসের নীতিমালা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রকাশ্য কিয়াস কী?

প্রকাশ্য কিয়াস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব বশির ও জনাব নাজিম দুজন ইসলামি চিন্তাবিদ। তারা ইসলামি শরিয়তের চতুর্থ উৎস নিয়ে আলোচনা করছিলেন। জনাব বশির বললেন, এটি ইসলামি আইনশাস্ত্রের এক গতিশীল ধারা। জনাব নাজিম বললেন, শুধু তাই না এটি গ্রহণ ও প্রয়োগ নিঃসন্দেহে ইসলামি জীবনব্যবস্থার জন্য কল্যাণকর। কেননা এর মাধ্যমে আধুনিক জীবনব্যবস্থার নিত্যনতুন সমস্যার সমাধন করা সম্ভব হয়।
ইজমা শব্দের অর্থ কী?
ইজমার আহল সংক্ষেপে ব্যাখ্যা কর।
জনাব বশিরের উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
জনাব নাজিমের উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের। স্বপক্ষে যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ইজমার আহল সংক্ষেপে ব্যাখ্যা কর।

ইজমার আহল সংক্ষেপে ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইজমা শব্দের অর্থ কী?

ইজমা শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।