ইমাম সাহেব কীসের ওপর ভিত্তি করে হারাম হওয়ার হুকুম দিলেন? ব্যাখ্যা দাও।
উত্তর: ইমাম সাহেব কিয়াসের ওপর ভিত্তি করে হারাম হওয়ার হুকুম দিলেন। কিয়াস শব্দের অর্থ তুলনা করা ধারণা করা ও অনুমান করা। কিয়াস ইসলামি শরিয়াতের অন্যতম উৎস। যেসব সমস্যার সমাধান কুরআন-হাদিস ও ইজমাতে সরাসরি নেই, সেসব সমস্যার সমাধানে কিয়াস হবে শরিরতের অন্যতম ভিত্তি। কিয়াসের ওপর ভিত্তি করে শরিয়তের বহু মাসয়ালার সমাধান করা হয়েছে। কেউ কেউ দুর্বল প্রমাণাদির ভিত্তিতে কিয়াসকে অস্বীকার করেন। কিন্তু কিয়াসও ইসলামের স্বীকৃত দলিল। কুরআন-সুন্নাহর অকাট্য দলিলের ভিত্তিতে কিয়াস সাব্যস্ত হলে - অবশ্যই তাতে আমল করতে হবে। আমাদের সমাজে নিত্যনতুন এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে যা পূর্বে সংঘটিত হয়নি সেসব বিষয়ে শরিয়তের কোনো না কোনো হুকুম অবশ্যই নির্ধারণ করতে হবে। রাসুল (সা.)-এর জীবদ্দশায় আল্লাহ তায়ালা আয়াত নাযিল করে মদ হারাম ঘোষণা করেন। কেননা মদ্যপায়ী যখন মদ পান করে, তখন তার নেশা হয় অনর্থক বকাবকি. করে, তার হিতাহিত জ্ঞান থাকে না। তদুপ উদ্দীপকে ইমাম সাহেব মদের হুকুমের ওপর কিয়াস করে জিবলার চরের লোকদের মলমের ঘ্রাণ নেওয়া যাতে নেশা সৃষ্টি হয় এটিকে হারাম বলেছেন। কেননা এটিও মদের ন্যায় নেশা তৈরি করে। যেহেতু এটি নেশা তৈরি করে তাই মদের ন্যায় এটিও হারাম।
HSC Islamic Studies 2nd Paper Chapter 4 : আল-কিয়াস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 4 : আল-কিয়াস · সৃজনশীল
ইমাম সাহেব কীসের ওপর ভিত্তি করে হারাম হওয়ার হুকুম দিলেন? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর