ইজমার রুকনগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তর: ইজমার রুকন দুটি। যথা- ১. আযিমাত ও ২. রুখসাত। আযিমাত : আযিমাত (عَزِيمَةٌ)-এর আভিধানিক অর্থ দৃঢ় সংকল্প ব্যক্ত করা, 'প্রবল ইচ্ছা, অনমনীয় প্রত্যয় ইত্যাদি। ব্যবহারিক অর্থে - আযিমাত বলতে- কোনো কথায় বা কাজে মুজতাহিদগণের কোনো বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করাকে বোঝায়। অথবা কোনো কাজ একযোগে করতে থাকলেও আযিমাত প্রকাশ পায়। রুখসাত : রুখসাত (رُخُصَةٌ)-এর অর্থ হচ্ছে অনুমতি, ঐচ্ছিকতা, হালকা প্রভৃতি। ইজমায়ে রুখসাত বলতে কোনো কাজে বা কথায় কতিপয় মুজতাহিদের ঐকমত্য পোষণ করা এবং অবশিষ্ট মুজতাহিদগণের এ বিষয়ে তিনদিন পর্যন্ত নীরবতা পালন করা। এ ধরনের নীরবতা সমর্থনের লক্ষণ। অর্থাৎ, কতিপয়ের প্রত্যক্ষ কাজ বা কথা আর বাকিদের সম্মতিসূচক নীরবতার সমন্বয়ে গঠিত ঐকমত্য পূর্বের তুলনায় কিছুটা হালকা, তাই একে রুখসাত বলা হয়।
HSC Islamic Studies 2nd Paper Chapter 4 : আল-কিয়াস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 4 : আল-কিয়াস · সৃজনশীল
ইজমার রুকনগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তর