আসলাম ইসলামি আইনের কোন উৎসটি অস্বীকার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আসলাম ইসলামি আইনের চতুর্থ উৎস কিয়াসকে অস্বীকার করেছে। কিয়াস অর্থ পরিমাপ বা তুলনা করা। পরিভাষায়, কিয়াস হলো ইসলামি আইন প্রবর্তনের একটি পদ্ধতি। মানুষের গতিশীল জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে। এ সমস্যাগুলোর কোনো কোনোটার সরাসরি সমাধান কুরআন সুন্নাহতে পাওয়া যায় না। মূলত কুরআন সুন্নাহতে পাওয়া যায় মূলনীতি বা বিধানের কারণ বা ধরন বিবেচনা করে নতুন উদ্ভূত সমস্যার সমাধান উদ্ভাবনের পদ্ধতিই হচ্ছে কিয়াস। যাবতীয় হারাম পানীয়কে খামরুন বা মদ বলা হয়। এখানে অংশীদারিত্বমূলক কার্যকারণ হচ্ছে জ্ঞানের বিলুপ্তি বা সাধারণ জ্ঞানবুদ্ধি লোপ পাওয়া। তাই যাবতীয় নেশাই হারাম। আর হারামকে অস্বীকার করলে ইমান হারা হতে হয়। কারণ মুমিনের জন্য আবশ্যকীয় হলো হালালকে হালাল হিসেবে মেনে নেওয়া এবং হারামকে হারাম হিসেবে বর্জন করা। কিয়াসের মাধ্যমে সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বা মাদক দ্রব্য হারাম সাব্যস্ত করা হয়েছে। কাজেই গাঁজা ও ইয়াবা উক্ত বিধানের আওতাভুক্ত। সুতরাং বলা যায়, উদ্দীপকে আসলাম ইয়াবার বিধান অস্বীকার করে মূলত শরিয়তের চতুর্থ উৎস কিয়াসকেই অস্বীকার করেছে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 4 : আল-কিয়াস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 4 : আল-কিয়াস · সৃজনশীল
আসলাম ইসলামি আইনের কোন উৎসটি অস্বীকার করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর