সংশ্লিষ্ট ইসলামি আইনের উৎসটির গুরুত্বের আলোকে আসলামের করণীয় আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে সংশ্লিষ্ট বিষয়টি হলো কিয়াস। পরিবর্তিত পরিস্থিতিতে সমস্যার সমাধানে কিয়াসের গুরুত্ব অত্যধিক। কেননা জগৎ পরিবর্তনশীল। জগতের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন জিজ্ঞাসার জন্ম হয়। নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় এবং বিভিন্ন জটিলতার উদ্ভব ঘটে। - ইসলাম এসব পরিস্থিতির মোকাবিলা করতে এবং যুগ-জিজ্ঞাসার জবাব দিতে সক্ষম। কারণ ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা। এছাড়াও ইসলামি শরিয়তের বিধানদাতা হচ্ছেন এ জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি মানুষের ভূত-ভবিষ্যৎ সম্পর্কে সম্যক অবগত। তাই কুরআন-হাদিসের শরিয়তের মূল বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, এগুলোর দৃষ্টান্তে ভবিষ্যৎ সমস্যার সমাধান করা সম্ভব। অর্থাৎ কিয়াসের মাধ্যমে এর সমাধান করা হয়। তাই এর গুরুত্ব অপরিসীম। মুসলিম মাযহাবের চারটি মাযহাবই কিয়াসকে আইনের চতুর্থ উৎস হিসেবে গ্রহণ করেছে। হাদিসে আছে, রাসুলুল্লাহ (সা.) নিজে সাহাবি মুআয (রা.)-কে ইয়েমেনের প্রধান বিচারক নিয়োগকালে কোনো বিষয়ে কুরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশ না থাকলে সুবিবেচনা ও বুদ্ধিবৃত্তি প্রয়োগের মাধ্যমে সাদৃশ্যমূলক অবরোহণে মকদ্দমা নিষ্পত্তির প্রক্রিয়ার প্রশংসা করেছেন। মূলত কিয়াসের আনুষ্ঠানিক স্বীকৃতি ও উৎপত্তি এখান থেকেই শুরু হয়েছিল। উদ্দীপকে আসলাম কুরআন ও হাদিসে ইয়াবা নিষিদ্ধের কথা নেই বলে সে তা ছাড়তে অস্বীকার করে। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যেহেতু কিয়াস শরিয়তের চতুর্থ উৎস হিসেবে স্বীকৃত। তাই আসলামের উচিত কিয়াসের বিধান মেনে ইয়াবার নেশা পরিত্যাগ করা।
HSC Islamic Studies 2nd Paper Chapter 4 : আল-কিয়াস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 4 : আল-কিয়াস · সৃজনশীল
সংশ্লিষ্ট ইসলামি আইনের উৎসটির গুরুত্বের আলোকে আসলামের করণীয় আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর