উদ্দীপকে মকবুল যে ব্যক্তিত্বের কথা বলেছেন 'ইসলামি শরিয়তের আইন প্রণয়নে তার অবদান মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মকবুল ইমাম আযম আবু হানিফা (র.)-এর কথা বলেছেন। ইমাম আবু হানিফা (র.) ৮০ হিজরি সনে ইরাকের বিখ্যাত কুফা নগরে জন্মগ্রহণ করেন। তাঁর নাম নুমান, উপনাম আবু হানিফা এবং পিতার নাম সাবিত। ইমাম জাফর সাদিকের তত্ত্বাবধানে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। খুব অল্প বয়সেই ইমাম আবু হানিফা (র.) অসাধারণ মেধা ও তীক্ষ্ম স্মরণশক্তিতে তাফসির, হাদিস, বালাগাত ও প্রাথমিক জ্ঞান লাভ করেন। পড়াশোনা শেষ করে পৈত্রিক কাপড়ের ব্যবসায় দিয়ে কর্মজীবন শুরু করে ব্যবসাকে বিস্তৃতি করেছিলেন। পরবর্তীতে ফিক্হশাস্ত্রে অসামান্য অবদান রেখেছিলেন। আবু হানিফা (র.) সর্বপ্রথম ফিক্হশাস্ত্র রচনা ও সংকলনে হস্ত প্রসারিত করে উদ্ভূত সমস্যার সমাধানপূর্বক ইসলামি বিধিবিধান ও তাহযিব তামাদ্দুনকে অম্লান ও অক্ষত রাখেন। মাসয়ালার সমাধানকল্পে তাঁর প্রধান ৪০ জন শিষ্য নিয়ে ফিক্ সম্পাদনা বোর্ড গঠন করেন। সুদীর্ঘ ২২ বছরের অক্লান্ত সাধনাবলে ৮৩ হাজার মাসয়ালা সংবলিত কুতুবে হানাফিয়্যাহ নামে একটি বিশাল পাণ্ডুলিপি সম্পাদন করেন। এ অসামান্য অবদানের জন্য তাকে ফিক্হশাস্ত্রের জনক বলা হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে মকবুল ইমাম আবু হানিফা (র.)-এর কথা বলেছেন। ফিকহশাস্ত্রে যার অবদান অবিস্মরণীয়।
HSC Islamic Studies 2nd Paper Chapter 5 : ফিকহশাস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 5 : ফিকহশাস্ত্র · সৃজনশীল
উদ্দীপকে মকবুল যে ব্যক্তিত্বের কথা বলেছেন 'ইসলামি শরিয়তের আইন প্রণয়…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর