প্রসিদ্ধ মাযহাব কতটি ও কী কী?
উত্তর: প্রসিদ্ধ মাযহাব চারটি। যথা ১. হানাফি, ২. মালিকি, ৩. শাফেয়ি ও ৪ হাম্বলি। ইমাম আবু হানিফা (র) এর অনুসারীগণকে হানাফি বলা হয়। ইমাম আবু হানিফা (র) মাসয়ালা নির্ধারণের ক্ষেত্রে মুক্তবুদ্ধি ও কিয়াসের ওপর প্রাধান্য দিতেন। ইমাম মালিক (র) এর অনুসারীদের মালিকি বলা হয়। তিনি মাসয়ালা নির্ধারণের ক্ষেত্রে মদিনাবাসীর আমলকে বেশি প্রাধান্য দিতেন। এছাড়া ইমাম শাফেয়ি (র) এর অনুসারীদের শাফেয়ি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল (র) এর অনুসারীদের হাম্বলি বলা হয়।
HSC Islamic Studies 2nd Paper Chapter 5 : ফিকহশাস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 5 : ফিকহশাস্ত্র · সৃজনশীল
প্রসিদ্ধ মাযহাব কতটি ও কী কী?
উত্তর