উদ্দীপকের আইনশাস্ত্র বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আইন শাস্ত্র বলতে ইলমুল ফিক্হ তথা ফিক্হ শাস্ত্রকে বুঝানো হয়েছে। আল্লাহ তায়ালা মানুষের দুনিয়া ও আখিরাতে সার্বিক সফলতা অর্জনে সহায়ক যে জীবনবিধান অবতীর্ণ করেছেন, ব্যাবহারিক জীবনে তা অনুসসরণ করার লক্ষ্যে যে শাস্ত্রে ইসলামের বিধি-নিষেধসমূহ যথাযথ পদ্ধতিতে সংকলিত হয়েছে তাকে ফিক্হশাস্ত্র বলা হয়। ইসলামি শরিয়ত মানুষের গোটা জীবনকে কেন্দ্র করে আলোচনা করে। মানুষের জীবনের খুঁটিনাটি কোনো বিধানই এতে বাদ দেওয়া হয়না। এজন্য ফিক্হশাস্ত্রের গুরুত্বকে ছোট করে দেখার কোনো উপায় নেই। মূলত কুরআন ও হাদিস থেকে প্রাত্যহিক জীবনের সব সমস্যার সমাধান খুঁজতে হয়। উদ্দীপকে শিক্ষক তার ছাত্রের প্রশ্নের জবাবে বলেন, ইসলামি চিন্তাবিদগণ কুরআন ও সুন্নাহর আলোকে নিজ জ্ঞান-বুদ্ধি বিবেচনা ও গবেষণার মাধ্যমে বিভিন্ন বিধানের পরই মর্যাদা নির্ধারণ করেছেন। এর জন্য একটি সুসংগঠিত আইনশাস্ত্র রচিত হয়েছে। যা দ্বারা মূলত ইলমুল ফিক্হকে নির্দেশ করা হয়েছে। কুরআন ও হাদিসে ইসলামি শরিয়তের বিধিবিধান থাকলেও তা সুবিন্যস্তভাবে সাজিয়ে গুছিয়ে বর্ণনা করা নেই। সে কারণে সাধারণ মানুষের পক্ষে কুরআন-হাদিস বুঝে তা থেকে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়। এজন্য ফিক্হবিদগণ দীর্ঘ গবেষণার মাধ্যমে এসব সমাধান খুঁজে বের করেছেন । এসব সমাধানের সংকলিত রূপই হলো ফিক্হশাস্ত্র।
HSC Islamic Studies 2nd Paper Chapter 5 : ফিকহশাস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 5 : ফিকহশাস্ত্র · সৃজনশীল
উদ্দীপকের আইনশাস্ত্র বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর