চিত্রে 'খ' এর সাথে শাফেয়ি মাযহাবের সাদৃশ্য ও বৈসাদৃশ্য চিহ্নিত করো।
উত্তর: চিত্রে 'খ' এর সাথে অর্থাৎ হানাফি মাযহাবের যুক্তির প্রাধান্যের সাথে শাফেয়ি মাযহাবের সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। হানাফি ফিকহ ইমাম আবু হানিফা প্রতিষ্ঠা করেছেন। তিনি এ মাযহাবে জীবন-যাপন সহজ-সরলভাবে উপস্থাপন করেছেন। মানুষের প্রয়োজনীয় লেনদেন ও আচরণের ক্ষেত্রে গভীর অন্তদৃষ্টি ও উপলব্ধির সাথে কাজ করেছেন। অপরদিকে শাফেয়ি মাযহাব ইমাম শাফিই (র) প্রতিষ্ঠা করেছেন। এটি একটি মধ্যমপন্থি মাযহাব। এ মাযহাবে বিভিন্ন মতবাদের মধ্যে সমন্বয় সাধনের বিষয়টি লক্ষ করা যায়। এ মাযহাবে অতিরিক্ত কঠোরতা লক্ষ করা যায়। শাফেয়ি মাযহাবে প্রাপ্তবয়স্ক কন্যা তার নিজের বিয়ের হকদার নয়। বরং এ অধিকার অভিভাবকদের। অর্থাৎ একটি মেয়ের বিয়ের ব্যাপারে কোনো মতামত থাকবে না। সব মতামত অভিভাবকরা নেবে। এ মাযহাবে তাবেয়িদের যুগপরবর্তী সময়ের ইজমাকে বৈধ বিবেচনা করা হয়নি। তা না হলে এ মাযহাবে প্রাপ্তবয়স্ক কন্যা তার নিজের বিয়েতে মতামতের অধিকার পেতো। কিন্তু হানাফি মাযহাবে বিয়ের ক্ষেত্রে পূর্ণ অধিকার প্রাপ্তবয়স্ক কন্যা নিজের। অর্থাৎ বিয়ের ব্যাপারে কন্যা সন্তানকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে মত প্রকাশের। এক্ষেত্রে অভিভাবকের কোনো অধিকার নেই। এভাবে হানাফি মাযহাবে নারীর মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও হানাফি মাযহাবে চুরি করলে হাত কাটার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে হাত কাটার নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু শাফেয়ি মাযহাবে কোনো ছাড় দেওয়া হয়নি। শাফেয়ি মাযহাবে কুরআনের মতো হাদিসকেও আমল ফরজকারী সাব্যস্ত করা হয়েছে। যেমন অজুর ক্ষেত্রে শাফেয়ি মাযহাবে ছয়টি ফরজের কথা বলা হয়েছে। অপরদিকে হানাফি মাযহাবে অজুর ফরজ চারটি। কেননা কুরআন মাজিদে চারটি ফরজের কথা বলা হয়েছে। তাই পরিশেষে বলা যায়, শাফেয়ি মাযহাবের সাথে হানাফি মাযহাবের যুক্তির প্রাধান্যের ক্ষেত্রে সাদৃশ্য-বৈসাদৃশ্য রয়েছে। তবে শাফেয়ি মাযহাবের তুলনায় হানাফি মাযহাব সহজ-সরল।
HSC Islamic Studies 2nd Paper Chapter 5 : ফিকহশাস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 5 : ফিকহশাস্ত্র · সৃজনশীল
চিত্রে 'খ' এর সাথে শাফেয়ি মাযহাবের সাদৃশ্য ও বৈসাদৃশ্য চিহ্নিত করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর