উদ্দীপকে উল্লিখিত গবেষণার ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গবেষণার ফলে উদ্ভূত বিষয়টি হলো- ইলমুল ফিকহ বা ফিকহ শাস্ত্র, যার ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী। জটিল সমস্যার সমাধান: ফিকহ শাস্ত্র সংকলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ছিল সময়ের অন্যতম দাবি। রাসুল (সা.)-এর আমলে ফিকহশাস্ত্র সংকলিত হয়নি। ফলে ইসলাম আস্তে আস্তে বিস্তার লাভের সাথে সাথে নতুন নতুন সমস্যা ও সংকটের আবির্ভাব ঘটে। তখন ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেতে থাকে। যেমন সমস্যার সমাধান কুরআন ও হাদিসে প্রত্যক্ষভাবে উল্লেখ নেই। এজন্য সত্যপন্থি আলেমগণ কুরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরামের সমাধান বহাল রেখে বুদ্ধিবৃত্তিক গবেষণাও উদ্ভাবনী ও অভিজ্ঞতার আলোকে নতুন সমস্যার সমাধানে ফিকহ শাস্ত্র সংকলন করেন। এর মাধ্যমে উদ্ভূত নতুন পরিস্থিতি ও জটিল সমস্যার সমাধান প্রদান করা হয়। ইসলামি আইন বিন্যাস: ইমাম আবু হানিফা (রহ.) তাঁর 'ফিকহ সম্পাদনা বোর্ডে' দীর্ঘ ২২ বছর সাধনা করে ৮৩ হাজার মাসয়ালা সংবলিত 'কুতুবে হানিফিয়া' সংকলন করেন। সহজবোধ্যতা: এই গবেষণার মাধ্যমে দ্বীনের জটিল বিষয়গুলো সাধারণ মানুষের নিকট আরও সহজবোধ্য হয়ে ওঠে, মানুষ ইবাদতের সুনির্দিষ্ট নিয়মনীতি জানতে পারে। সর্বোপরি, ইসলামি সাম্রাজ্যের বিস্তৃতির প্রেক্ষাপটই ইসলামি জ্ঞান- বিজ্ঞানের ব্যাপক চাহিদার কারণে ফিকহ সম্পাদনা ও সংকলন ছিল মুসলিম মিল্লাতের জন্য একান্ত অপরিহার্য। যুগের প্রয়োজনে যারা মুজতাহিদ সেই গুরুদায়িত্ব পালন করে গেছেন, তারা ফিকহশাস্ত্র সংকলনের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন।
HSC Islamic Studies 2nd Paper Chapter 5 : ফিকহশাস্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 5 : ফিকহশাস্ত্র · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গবেষণার ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর