কামরান সাহেবের আদায়কৃত ইবাদতটি মূলত ইসলামি 'শরিয়তের কোন ইবাদত? ব্যাখ্যা কর।
উত্তর: কামরান সাহেব নির্দিষ্ট শর্ত ও আরকানের সমন্বয়ে যে ইবাদত পালন করতেন তা হচ্ছে সালাত। সালাত অর্থ দোয়া, দরুদ, প্রার্থনা, তাসবিহ পড়া ইত্যাদি। পরিভাষায় সালাত হচ্ছে নির্দিষ্ট কার্য ও নির্দিষ্ট আরকানের সমষ্টির নাম। সালাত ইসলামি জীবনদর্শনের অন্যতম স্তম্ভ। ইসলাম যে স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত তার দ্বিতীয়টি হচ্ছে সালাত। ইসলামে সালাতের গুরুত্ব এতই বেশি যে, সালাত ব্যতীত ইসলামের কল্পনাই করা যায় না। মুসলমান ও কাফেরের মধ্যে প্রধান পার্থক্যকারী সালাত। এ সালাতকেই আল্লাহ ও বান্দাহর মধ্যে সম্পর্ক সৃষ্টিকারী সেতুবন্ধন হিসেবে উল্লেখ করা যায়। সালাতের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, "তোমরা সালাত কায়েম কর ও যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু কর।" (সূরা আল-বাকারা: ৪৩) মহানবি (সা.) সালাত সম্পর্কে বলেন, যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে, কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নুর হবে।" (তাবারানি) সুতরাং উদ্দীপকে আসলাম সাহেব নির্দিষ্ট সময় নির্দিষ্ট শর্ত ও আরকানের সমন্বয়ে ইবাদত পালন করেন। যে ইবাদত সম্পর্কে মহানবি (সা.) বলেন কিয়ামতের দিন সালাত তার আদায়কারীর জন্য নূর হবে। উপরোক্ত আলোচনায় তাই বলা যায়, কামরান সাহেব সালাত আদায় করেছেন।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
কামরান সাহেবের আদায়কৃত ইবাদতটি মূলত ইসলামি 'শরিয়তের কোন ইবাদত? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর