জাফরের ক্লাসে শিক্ষক পবিত্র কুরআনের কোন প্রকারের সূরা নিয়ে আলোচনা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জাফরের ক্লাসে শিক্ষক পবিত্র কুরআনের মাদানি সূরা নিয়ে আলোচনা করেছেন। সাধারণভাবে মদিনায় নাযিলকৃত সূরাসমূহকে মাদানি সূরা বলা হয়। মাদানি সূরা আকারে দীর্ঘ, আয়তনগুলোও বড় বড়। এ সূরায় আহকামে শরীয়াহ। হালাল-হারাম ও ইসলামি রীতিনীতির বিশদ বর্ণনা রয়েছে। ইসলামের ব্যবহারিক আইন, বিবাহ, ক্রয়-বিক্রয় ও সামাজিক মেলামেশার রীতিপদ্ধতি বর্ণনা হয়েছে। মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিকের সাথে মুসলিমদের আচরণবিধি ও তাদের অধিকার বর্ণনা রয়েছে। মুশরিক কাফের, ইহুদি, খ্রিষ্টান বিশেষ করে মুনাফিকদের জীবনাচরণ ও ভ্রান্ত বিশ্বাসের আলোচনা ও তাদের মিথ্যা দাবি ও যুক্তির অসারতা প্রমাণ করা হয়েছে। উদ্দীপকে জাফরের ক্লাসে শিক্ষক এমন কতিপয় সূরা নিয়ে আলোচনা করেছেন যেগুলোতে সামাজিক বিধিবিধানের, রাষ্ট্রীয় আইন, ইহুদি খ্রিষ্টানদের সম্পর্কে ব্যাপক আলোচনা হয়েছে। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় শিক্ষক মাদানি সূরা আলোচনা করেছেন।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
জাফরের ক্লাসে শিক্ষক পবিত্র কুরআনের কোন প্রকারের সূরা নিয়ে আলোচনা ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর