সামাজিক অর্থনৈতিক উন্নয়নে জাফর সাহেবের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জাফর সাহেবের কর্মে যাকাত আদায় হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জাফর সাহেবের কর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামাজিক নিরাপত্তা বিধানের ক্ষেত্রে যাকাতের ভূমিকা উল্লেখযোগ্য। যাকাত একটি ভারসাম্যপূর্ণ সমাজ সৃষ্টি করে। সমাজে যেসব লোক অর্থ উপার্জনে অক্ষম এবং সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে, অত্যাধিক অযাচিত সামাজিক অনাচারে লিপ্ত হয়, যাকাত ব্যবস্থা তাদের অভাব মোচন করে স্বাবলম্বী জীবনযাপনে ফিরিয়ে আনতে অনন্য ভূমিকা পালন করে। এজন্য সম্পদশালীদের তাদের সম্পদ পুঞ্জীভূত করতে নিষেধ করা হয়েছে। যেমন আল্লাহ বলেন- "যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয়।” (সূরা আল-হাশর: ৭) যাকাত ইসলামি অর্থনীতির মূলভিত্তি। ইসলামি রাষ্ট্রের সিংহভাগ অর্থ যাকাত থেকে সংগৃহীত হয়ে থাকে। যাকাত ইসলামি রাষ্ট্রের জাতীয় আয় বৃদ্ধি করে অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করে রাষ্ট্রকে ঋণের বোঝা থেকে মুক্ত করে। যাকাতের অর্থ দিয়ে শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এতে করে অর্থনৈতিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকে, পর্যায়ক্রমে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। উদ্দীপকে জাফর সাহেব প্রতিবছর তার ব্যবসার মূলধন হিসাব করে যাকাত আদায় করেন, তার এই কাজে সমাজে বিদ্যমান ধনী-দরিদ্রের বৈষম্য দূর করবে, সামাজিক অনাচার নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সমাজে ও রাষ্ট্রে অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বয়ে আনবে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
সামাজিক অর্থনৈতিক উন্নয়নে জাফর সাহেবের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর