যাকাত কীভাবে ইসলামের সেতুবন্ধ? বুঝিয়ে লেখ।
উত্তর: প্রশ্নোক্ত বাক্যটির ব্যাখ্যা হলো- ইসলামি সমাজে ধনী-দরিদ্রের মাঝে যাকাত সেতুবন্ধ হিসেবে কাজ করে। যাকাত ফরজ করার মূল উদ্দেশ্য হলো সমাজের দরিদ্রদের স্বাবলম্বী করে তোলা। আর্থিকভাবে ধনী-দরিদ্র বৈষম্য দূর করা। তাই যথাযথভাবে যাকাত আদায় হলে সমাজ থেকে ধনী-দরিদ্র বৈষম্য দূর হয়। দরিদ্ররা সচ্ছল হয়ে ওঠে। ধনী-গরিব সার্বিকভাবে একে অপরের সহযোগী হয়। যাকাতের মাধ্যমে ধনী ও দরিদ্রের মাঝে এরূপ বৈষম্যমুক্ত সম্পর্ক গড়ে ওঠার কারণে মহানবি (সা.) যাকাতকে ইসলামের সেতুবন্ধ বলে উল্লেখ করেছেন।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
যাকাত কীভাবে ইসলামের সেতুবন্ধ? বুঝিয়ে লেখ।
উত্তর