উদ্দীপকে আসলাম সাহেব কোন ইবাদতের কথা ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আসলাম সাহেব মূলত সালাতের কথা বুঝাতে চেয়েছেন। সালাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ। সালাত আদায় করা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যকীয় কর্তব্য। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হলে দৈনিক পাঁচবার ওযু করতে হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নামায আদায় করতে শারীরিক নড়াচড়া হয় তাছাড়া মসজিদে গিয়ে নামায আদায়ের জন্য কিছু হাঁটাচলা করতে হয় তা শরীরের জন্য উপকারী। বিশেষ করে ফজরের সময় ঘুম থেকে জেগে মসজিদে যাতায়াত করে সকালের মৃদু বাতাস উপভোগ করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত কল্যাণকর। চিকিৎসাবিজ্ঞানীগণ একথা অকুণ্ঠচিত্তে সমর্থন করেছেন। নিয়মিত নামায আদায়ের ফলে শরীরের অলসতা দূর হয়ে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পায়। এতে দেহ সতেজ হয় এবং দেহমনে প্রফুল্লতা আসে। সালাত আদায়ে আল্লাহর রহমত প্রাপ্তি হয়। এছাড়াও নিয়মিত সালাত আদায় শরীরের ওজন ঠিক রাখে। পেটের অসুখ, উচ্চরক্ত চাপ প্রভৃতি নিয়ন্ত্রণে রাখে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়। আসলাম সাহেব উদ্দীপকে তার ছোট ভাই মফিজ সাহেবকে মূলত সালাতের উপকারী দিকগুলো তুলে ধরে সালাতের গুরুত্ব বোঝাতে চেয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
উদ্দীপকে আসলাম সাহেব কোন ইবাদতের কথা ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর