জনাব 'জ' কর্তৃক পালিত ইবাদতটি চিহ্নিতপূর্বক স্থানীয় ইমাম -সাহেবের উক্তিটির যথার্থতা তোমার পাঠ্যবইয়ের আলোকে নিরূপণ কর।
উত্তর: জনাব 'ঝ' কর্তৃক পালিত ইবাদতটি হলো হজ। কেননা হজ ইব্রাহিম (আ.) ইসমাইল (আ.) ও মা হাজেরার সাথে নিবিরভাবে সম্পর্কিত। হজ বিশ্ব মুসলিমের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে। হজ মুসলিমদের মধ্যে বিরাজমান সাম্যবাদী চিন্তা-চেতনা ও মানসিকতায় আরো উন্নতি ঘটায়। ধনসম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদেরকে আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত হয়ে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। বিশ্বভ্রাতৃত্ববোধ শেখায়। পারস্পরিক ভাব ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দবোধ জাগ্রত করে। হজ ইসলামের পঞ্চম রুকন। প্রত্যেক ধনী, সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। হজ পরিত্যাগকারী গুনাহগার এবং অস্বীকারকারী কাফের বলে বিবেচিত হবে। আধ্যাত্মিক, সামাজিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে হজের গুরুত্ব অপরিসীম। সাম্য, মৈত্রী, শৃঙ্খলা আর ঐক্যবোধের চূড়ান্ত নিদর্শন হচ্ছে হজ। এটি বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। এ সম্মেলন ইসলামের বিশ্বভ্রাতৃত্ববোধ বিকাশের এক মোক্ষম সময়। ইসলামি ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামি আদর্শ প্রচারের জন্য এর চেয়ে বিরাট সুযোগ আর কোনো অনুষ্ঠানেই সম্ভব নয়। হজের মাধ্যমে বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্বের স্বরূপ প্রকাশ পায়। এভাবে হজ মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি করে সাম্যবাদী চেতনার উন্মেষ ঘটায়। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় উদ্দীপকে 'ঝ' কর্তৃক পালিত ইবাদতটি হলো হজ আর হজ সম্পর্কে স্থানীয় ইমামের বক্তব্যটি যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
জনাব 'জ' কর্তৃক পালিত ইবাদতটি চিহ্নিতপূর্বক স্থানীয় ইমাম -সাহেবের উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর