শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রফিকের বক্তব্যে কোন ইবাদাতের কথা ফুটে উঠেছে? এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লোখিত রফিকের বক্তব্যে জাকাতের কথা ফুটে উঠেছে। জাকাত আদায়ের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। জাকাত একটি ফরজ ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয়। এটি একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূল স্তম্ভ। জাকাতের মাধ্যমে সম্পদের সুষম বণ্টন, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাস করা সম্ভব। জাকাত দানের ফলে ধনীরা গরিব-দুঃখী মানুষের অভাব ও কষ্টের সাথে পরিচিত হয় এবং গরিব মানুষও তাদের সহানুভূতিতে মুগ্ধ হয়। ফলে ধনী-গরিব উভয়ের মাঝে এক সহযোগিতা ও সহানুভূতির সম্পর্ক তৈরি হয়। এজন্য রাসুলুল্লাহ (স) বলেন, "জাকাত ইসলামের সেতুবন্ধন” (মুসলিম)। উদ্দীপকের রফিক তার বন্ধু শফিককে বলে, মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্য একটি ইবাদত রয়েছে। যাকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে। রফিকের বক্তব্যে ধনী-গরিবের সেতুবন্ধন হিসেবে বিবেচিত জাকাতের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক ক্ষেত্রে জাকাত ইতিবাচক প্রভাব ফেলে। জাকাতলব্ধ অর্থ পরিকল্পিত উপায়ে ব্যয় করা হলে সমাজে অভাব-অনটন থাকবে না। কেননা সমাজে ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে তা গরিবদের সচ্ছলতার জন্য ব্যয় করা হবে। জাকাতের অর্থ দ্বারা শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এতে করে আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হয়ে থাকে। ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। আলোচনা শেষে তাই বলা যায়, সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রফিকের বক্তব্যে কোন ইবাদাতের কথা ফুটে উঠেছে? এর স…

উদ্দীপক

শফিক ও রফিক দুই বন্ধু ইবাদাত নিয়ে কথা বলছিল, শফিক বলল, ইবাদাতের শ্রেষ্ঠ রূপ হলো বান্দার পবিত্র অবস্থায় একাগ্রতা ও ধীর-স্থীরতার সাথে সুনির্দিষ্ট সময়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা। এটি মুমিনের জন্য মিরাজ স্বরূপ। অন্যদিকে রফিক বলল, মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্যও একটি ইবাদাত আছে, যাকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে।

উত্তর

الزكاة (জাকাত) শব্দের অর্থ পবিত্র করা।

উত্তর

রোজা পালনের মাধ্যমে মানুষ শয়তানের কুমন্ত্রণা, জৈবিক ও পাশবিক কামনা থেকে নিজেকে রক্ষা করতে পারে বলে নবি করিম (সা.) বলেছেন- الصِّيَامُ جُنَّةٌ অর্থ: 'সাওম (রোজা) হলো ঢাল।' সাওম বা রোজা অর্থ বিরত থাকা'। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাই সাওম। রোজা পালনের সময় ব্যক্তি পানাহার, যৌনাচারসহ সব অন্যায় থেকে বিরত থাকে। অন্যায় কাজের মাধ্যমে সাওমের মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে সে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না। এমনকি তার হারাম ভোগ-সম্ভোগ ও অন্যায় কাজের চিন্তা করার অবকাশ থাকে না। এসব প্রেক্ষিতেই রোজাকে ঢালস্বরূপ ইবাদত বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত শফিকের কথায় মৌলিক ইবাদাত সালাতের কথা ফুটে উঠেছে; মানবজীবনে যার গুরুত্ব অপরিসীম। সালাত আরবি শব্দ। ফারসি ভাষায় একে নামাজ বলা হয়। এর আভিধানিক অর্থ ক্ষমা প্রার্থনা করা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ইবাদত আদায় করার নামই সালাত। সালাতের মাধ্যমে মানুষ আত্মা পরিশুদ্ধ করতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সালাত মানুষকে আল্লাহর নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। নির্ধারিত সময় এবং নির্ধারিত নিয়মে 'সালাত আদায়ের কারণে মানুষ সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও কর্তব্যপরায়ণতার শিক্ষা লাভ করে। 'হাদিসে রাসুলুল্লাহ (সা.) সালাতকে মুমিনদের জন্য মিরাজস্বরূপ বলে উল্লেখ করেছেন, যা উদ্দীপকের শফিকের কথায় প্রকাশ পেয়েছে। উদ্দীপকের শফিক বক্তব্যে উল্লিখিত হয়েছে, ইবাদাতের শ্রেষ্ঠ রূপ হলো বান্দার পবিত্র অবস্থায় একাগ্রতা ও ধীর-স্থিরতার সাথে সুনির্দিষ্ট সময়ে আল্লাহর দরবাবে আত্মসমর্পণ করা। এটি মুমিনের জন্য মিরাজ স্বরূপ। যা সালাতকে নির্দেশ করে। মানবজীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাতের অন্যতম গুরুত্ব' হলো এটি মানুষের মাঝে আল্লাহ-ভীতি সৃষ্টি করে এবং মানুষকে পাপ থেকে বিরত রাখে। সালাতের মাধ্যমে ইমান মজবুত ও আত্মা পরিশুদ্ধ হয়। হাদিসে সালাতকে জান্নাতের চাবি বলে ঘোষণা করা হয়েছে। সালাত কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য নির্দেশ করে। সালাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে- “নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে” (সূরা আনকাবুত, আয়াত: ৪৫)। এ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা ও আল্লাহ তাআলার মধ্যে সম্পর্ক তৈরি হয়। তাই বলা যায়, মানবজীবনে সালাতের গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে উল্লোখিত রফিকের বক্তব্যে জাকাতের কথা ফুটে উঠেছে। জাকাত আদায়ের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। জাকাত একটি ফরজ ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয়। এটি একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূল স্তম্ভ। জাকাতের মাধ্যমে সম্পদের সুষম বণ্টন, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাস করা সম্ভব। জাকাত দানের ফলে ধনীরা গরিব-দুঃখী মানুষের অভাব ও কষ্টের সাথে পরিচিত হয় এবং গরিব মানুষও তাদের সহানুভূতিতে মুগ্ধ হয়। ফলে ধনী-গরিব উভয়ের মাঝে এক সহযোগিতা ও সহানুভূতির সম্পর্ক তৈরি হয়। এজন্য রাসুলুল্লাহ (স) বলেন, "জাকাত ইসলামের সেতুবন্ধন” (মুসলিম)। উদ্দীপকের রফিক তার বন্ধু শফিককে বলে, মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্য একটি ইবাদত রয়েছে। যাকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে। রফিকের বক্তব্যে ধনী-গরিবের সেতুবন্ধন হিসেবে বিবেচিত জাকাতের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক ক্ষেত্রে জাকাত ইতিবাচক প্রভাব ফেলে। জাকাতলব্ধ অর্থ পরিকল্পিত উপায়ে ব্যয় করা হলে সমাজে অভাব-অনটন থাকবে না। কেননা সমাজে ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে তা গরিবদের সচ্ছলতার জন্য ব্যয় করা হবে। জাকাতের অর্থ দ্বারা শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এতে করে আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হয়ে থাকে। ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। আলোচনা শেষে তাই বলা যায়, সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCIslamic Studies 2nd PaperChapter 6 : মৌলিক ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আব্দুল মালেক নিয়মিত সালাত আদায় করেন এবং সাওম পালন করেন। কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও তিনি যাকাত প্রদান করেন না। তিনি মনে করেন, যাকাত দিলে সম্পদ কমে যাবে। তাই তিনি যাকাত দিতে অস্বীকার করেন। মুশফিক সাহেব শুনে বললেন, যাকাত আদায়ের মধ্যে ধনী-গরিবের বৈষম্য দূর হয় এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটে।
ক
যাকাত শব্দের অর্থ কী?
খ
যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?
গ
মুশফিক সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
ঘ
জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে কতটুকু সংগতিপূর্ণ? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যাকাত শব্দের অর্থ কী?

যাকাত শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X ও তার পরিবার একটি নির্দিষ্ট মাসে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত পানাহার, যৌন উপভোগ ও অন্যায় কাজ হতে বিরত থাকেন। এ সময় তিনি দরিদ্রদের প্রচুর দান করেন। মাগরিবের সময় মানুষকে পেটপুরে খাওয়ান। তার প্রতিবেশী একদিন তাকে জিজ্ঞাসা করল, সারাদিন উপোস থেকে সন্ধ্যায় এত মানুষ নিয়ে খাও কেন? তিনি বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য।

Rajshahi · 2017

ক
যাকাতের نِصَابُ কী?
খ
مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।
গ
আল্লাহর সন্তুষ্টির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
X এর কাজে ইসলামের কোন দিক ফুটে উঠেছে। তার সামাজিক গুরুত্ব আলোকপাত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাতের نِصَابُ কী?

যাকাতের نِصَابُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

V একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতি রমজানে তিনি সম্পদের হিসাব নিকাশ করে অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে তার সম্পদের একটি অংশ খরচ করেন। এ রমজানে যখন তিনি অসহায়দের সাহায্য করছিলেন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাসা করল, বাবা কেন তুমি তাদের টাকা-পয়সা দাও? বাবা বললেন, দারিদ্র দূর করার জন্য আমি এ কাজ করি। তাছাড়া এটা তাদেরই হক। তখন তার ভাই W বলল এটি পাগলের প্রলাপ।

Rajshahi · 2017

ক
মৌলিক ইবাদত বলতে কী বুঝ?
খ
ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ
গ
W এর পরিণতি বিশ্লেষণ কর।
ঘ
দারিদ্র্য বিমোচনে V এর প্রচেষ্টা কতটুকু সহায়ক? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।