উদ্দীপকে উল্লিখিত শফিকের কথায় কোন মৌলিক ইবাদাতের কথা ফুটে উঠেছে? তার গুরুত্ব তুলে ধর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শফিকের কথায় মৌলিক ইবাদাত সালাতের কথা ফুটে উঠেছে; মানবজীবনে যার গুরুত্ব অপরিসীম। সালাত আরবি শব্দ। ফারসি ভাষায় একে নামাজ বলা হয়। এর আভিধানিক অর্থ ক্ষমা প্রার্থনা করা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ইবাদত আদায় করার নামই সালাত। সালাতের মাধ্যমে মানুষ আত্মা পরিশুদ্ধ করতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সালাত মানুষকে আল্লাহর নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। নির্ধারিত সময় এবং নির্ধারিত নিয়মে 'সালাত আদায়ের কারণে মানুষ সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ববোধ ও কর্তব্যপরায়ণতার শিক্ষা লাভ করে। 'হাদিসে রাসুলুল্লাহ (সা.) সালাতকে মুমিনদের জন্য মিরাজস্বরূপ বলে উল্লেখ করেছেন, যা উদ্দীপকের শফিকের কথায় প্রকাশ পেয়েছে। উদ্দীপকের শফিক বক্তব্যে উল্লিখিত হয়েছে, ইবাদাতের শ্রেষ্ঠ রূপ হলো বান্দার পবিত্র অবস্থায় একাগ্রতা ও ধীর-স্থিরতার সাথে সুনির্দিষ্ট সময়ে আল্লাহর দরবাবে আত্মসমর্পণ করা। এটি মুমিনের জন্য মিরাজ স্বরূপ। যা সালাতকে নির্দেশ করে। মানবজীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাতের অন্যতম গুরুত্ব' হলো এটি মানুষের মাঝে আল্লাহ-ভীতি সৃষ্টি করে এবং মানুষকে পাপ থেকে বিরত রাখে। সালাতের মাধ্যমে ইমান মজবুত ও আত্মা পরিশুদ্ধ হয়। হাদিসে সালাতকে জান্নাতের চাবি বলে ঘোষণা করা হয়েছে। সালাত কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য নির্দেশ করে। সালাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে- “নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে” (সূরা আনকাবুত, আয়াত: ৪৫)। এ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা ও আল্লাহ তাআলার মধ্যে সম্পর্ক তৈরি হয়। তাই বলা যায়, মানবজীবনে সালাতের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শফিকের কথায় কোন মৌলিক ইবাদাতের কথা ফুটে উঠেছে? তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর